কলকাতা: আপনি কি রান্নার গ্যাস-এর ভর্তুকি পান ? তবে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্তপূর্ণ। কারণ, ১ অক্টোবর, অর্থাৎ আজ থেকে অবশ্যই মানতে হবে সরকারের এই নিয়ম। গৃহস্থের রান্নার গ্যাসের ভর্তুকি পেতে বাধ্যতামূলক বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা e-KYC। সুতরাং, আপনি যদি এই প্রক্রিয়াটি এখনও সম্পন্ন না করে থাকেন তবে আর পাবেন না গ্যাসের ভর্তুকির টাকা। এবার থেকে আপনাকেও ভর্তুকি ছাড়াই কিনতে হবে রান্নার গ্যাস।  গত ২০ সেপ্টেম্বর কেন্দ্র সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। যেখান স্পষ্ট ভাবে বলা হয়েছিল যে, ১ অক্টোবর থেকে ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার পেতে চাইলে অবশ্যই করতে হবে বায়োমেট্রিক আধার যাচাইকরণ। অর্থাৎ, যদি কোনও গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে এই ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক আধার যাচাই না করেন তবে তিনি আর ভর্তুকি যুক্ত গ্যাস বুকিং করতে পারবেন না এবং ভর্তুকিও পাবেন না। ১ অক্টোবর ২০২৬ থেকে ভর্তুকিযুক্ত গার্হস্থ্য এলপিজি রিফিলের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক। সরকারের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ২৭.৪৩ কোটি গ্রাহক ইতিমধ্যে এটি সম্পন্ন করেছেন এবং তাঁদের আর নতুন করে কিছু করার প্রয়োজন নেই। কিন্তু যারা করেননি তাঁদের e-KYC করতে হবে। সুতরাং, আপনি যদি এখনও  করেননি তবে আজই করে নিন। অন্যথায় ভর্তুকির টাকা আর পাবেন না।  সরকার জানিয়েছে যে, এই বায়োমেট্রিক আধার যাচাইকরণ-এর উদ্দেশ্য হল, ভর্তুকিযুক্ত গার্হস্থ্য সিলিন্ডারের অপব্যবহার রোধ করতে, প্রকৃত গ্রাহককে এলপিজি থেকে বঞ্চিত না করা, নকল এবং অযোগ্য সংযোগগুলি দূর করতে এবং ভর্তুকি বিতরণকে স্বচ্ছ ও লক্ষ্যভিত্তিক করা। এলপিজি পরিষেবা সংক্রান্ত সহায়তার জন্য গ্রাহকরা ১৮০০ ২৩৩৩ ৫৫৫ টোল-ফ্রি হেল্পলাইনে ফোন করতে পারেন।

Continues below advertisement

বাড়িতে বসে কীভাবে e-KYC সম্পন্ন করবেন ?

১. ইন্ডিয়ান অয়েল, HP ও ভারত গ্যাসের অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন।২. ফোনে ‘আধার ফেসআরডি’ অ্যাপটি ইনস্টল করুন।৩. আপনার মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিয়ে লগ ইন করুন।৪. ই-কেওয়াইসি বা আধার যাচাইকরণ বিকল্পটি সিলেক্ট করুন৫. আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা দেখে আধারের সমস্ত তথ্য সাবমিট করুন।৬. ‘আধার ফেসআরডি’ অ্যাপে গিয়ে নিজের ফেস অথেন্টিকেশন সম্পন্ন করুন।৭. সমস্ত প্রক্রিয়া মেনে ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ করুন।৮. সবকিছু হয়ে গেলে সাবমিট করে দিন।  কোথায় গিয়ে করবেন e-KYC ?

Continues below advertisement

নিজেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই e-KYC প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ইন্ডিয়ান অয়েল, HP ও ভারত গ্যাসের নিজস্ব অ্যাপ ব্যবহার করেই এটি করতে পারবেন। এছাড়াও মোবাইলে ‘আধার ফেসআরডি’ অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে করা যাবে। 

যাঁদের কাছে স্মার্ট ফোন নেই বা ডিজিটাল পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত নন, তাঁরা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমে করতে পারবেন।