LIVE UPDATE: নির্মীয়মাণ নতুন ফরাক্কা সেতু ভেঙে মৃত্যু ৩ জনের, চলছে উদ্ধারকাজ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 17 Feb 2020 12:15 AM

প্রেক্ষাপট

কলকাতা: কাজ শুরুর দেড় বছরের মধ্যেই মালদার বৈষ্ণবনগরে ভেঙে পড়ল নির্মীয়মাণ নতুন ফরাক্কা সেতু। আর মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে ৪...More

কার উদাসীনতার জন্য এই দুর্ঘটনা? প্রশ্ন তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোটা ক্ষতিপূরণের দাবিও তুলেছেন কংগ্রেসের সাংসদ।
নির্মীয়মাণ ফরাক্কা সেতু ভেঙে পড়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের। তিনি বলেছেন, 'কে দোষী, তদন্ত করে তা সামনে আনা হোক। কড়া শাস্তি হোক তার।'