বেঙ্গালুরু : কেজি , কেজি পচা মাংস। লিটার লিটার ভেজাল তেল। পচা দুধ। পচন ধরা মাশরুম, মাছ। বেঙ্গালুরুর নামি পাব থেকে উদ্ধার হল এই সব । Food Safety and Drugs Administration এর একটি তল্লাশি অভিযানে টেক-সিটি বেঙ্গালুরুর নামি-দামি পানশালা ও রেস্টুরেন্ট থেকে যা পাওয়া গেল, তা দেখে গা-ঘিনঘিন করে উঠবে সাধারণ মানুষের। অভিযোগ, অভিযেন চালিয়ে সরকারি আধিকারিকরা একাধিক জনপ্রিয় ফুড ডেস্টিনেশন থেকে বাজেয়াপ্ত করলেন ১৩২ কেজি খাবার এবং ১৫ লিটার রান্নার তেল। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার। আর এই সব খাবারই চটকদার মোড়কে খাইয়ে মুঠো মুঠো টাকা মুনাফা করছিল এই ফুড জয়েন্টগুলি।
অভিযোগ বেঙ্গালুরুতে Food Safety and Drugs Administration এর তল্লাশি চালিয়ে ইউবি সিটির একটি বিলাসবহুল মলের স্কাই লাউঞ্জে বিপুল পরিমাণে পচা খাবার পান। রান্নাঘরের পরিস্থিতিও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। রান্নাঘর ভর্তি ছিল পচা মাংস । তারপর সরকারি আধিকারিকরা সেই লাউঞ্জটি বন্ধের নির্দেশ দেন। অভিযোগ নামি ওই ফুড-জয়েন্ট থেকে প্রায় ৪৫ কেজি পচা মুরগি ও গরুর মাংস উদ্ধার হয়। ওই মাংসে ছত্রাকও ধরে গিয়েছিল বলে জানিয়েছেন আধিকারিকরা। শুধু তাই নয়, রান্নায় ব্যবহার করা হচ্ছিল ১০ দিন আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া দুধ ও দই ।
শুধু স্কাই লাউঞ্জ নয়, বেঙ্গালুরুর আরও বেশ কয়েকটি হোটেল ও খাবারের দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়্যাল চেন হোটেল থেকে ৫০ কেজি হাসের মাংস এবং ৫ কেজি মাছ বাজেয়াপ্ত করা হয়। এদিকে জনপ্রিয় মাদ্রাজ কিচেন থেকে আধিকারিকরা বাজেয়াপ্ত করেন, খারাপ হয়ে যাওয়া ৫ কেজি সবুজ মটরশুঁটি । টেসকন থেকে ৫ কেজি মাশরুম বাজেয়াপ্ত করা হয়েছে। বেঙ্গালুরুর মতো ব্যস্ত শহরে রেস্তোরাঁ ও পাবের সংখ্যা দ্রুত বাড়ছে। সেই সঙ্গে ভোজনবিলাসী মানুষের বিভিন্ন ফুড জয়েন্টে খাওয়া-দাওয়ার প্রতি আগ্রহও বাড়ছে। এমন পরিস্থিতিতে এই ঘটনা, সত্যই জনস্বাস্থ্য সুরক্ষায় রেড-অ্যালার্ট।
দিনকয়েক আগেও কর্নাটকের Food Safety and Drug Administration Department বেঙ্গালুরু শহরের তিন - তারা ও পাঁচ - তারা হোটেলগুলিতে বিশেষ অভিযান চালায়। মোট ৩০টি দল ২৬টি হোটেল পরিদর্শন করে। বেঙ্গালুরু বিভিন্ন BBMP জোনে এই অভিযান চালানো হয়। তখনও একাধিক নামি হোটেলের রান্নাঘরে চরম অপরিচ্ছন্ন ছবি ধরা পড়ে ।
