Bengaluru News: গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রী'কে খুনের অভিযোগ উঠেছে ইসরোর প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন ৬৫ বছরের ওই ব্যক্তি। স্ত্রী'কে মেরে ফেলার পর বাড়িতেই বসেছিলেন অভিযুক্ত স্বামী। পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার না করা পর্যন্ত সেখানেই ছিলেন তিনি, খবর সূত্রের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম নাগেশ্বর রাও। দক্ষিণ বেঙ্গালুরুর বোম্মানাহাল্লির The Virtuoso apartment complex- এর বাসিন্দা এই ব্যক্তি। সূত্রের খবর, অবসাদগ্রস্ত ছিলেন অভিযুক্ত নাগেশ্বর রাও। চিকিৎসাও চলছিল তাঁর। ঘটনার দিন আত্মহননের চেষ্টা করেছিলেন নাগেশ্বরবাবু। কিন্তু নিজেকে শেষ করার আগে স্ত্রী'কে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই মতোই স্ত্রী সন্ধ্যা শ্রী'র গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে মেরে ফেলেন নাগেশ্বর রাও, এমনই অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, খুনের পর বাড়ি ছেড়ে পালিয়ে যাননি তিনি। ঘরেই বসেছিলেন। পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। শোনা গিয়েছে, স্ত্রী'কে খুনের পর এক সহকারীকে যোগাযোগ করেছিলেন অভিযুক্ত নাগেশ্বর। তিনিই পুলিশে খবর দেন। এরপর নাগেশ্বর রাওয়ের বাড়িতে আসে পুলিশের একটি দল। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশের তরফে জানানো হয়েছে, অবসাদগ্রস্ত ছিলেন নাগেশ্বর রাও। চিকিৎসা চলছিল তাঁর। মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। অভিযোগ, অবসাদের কারণে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ইসরোর প্রাক্তন কর্মী। তাই তার আগে নিজের স্ত্রী'কে আক্রমণ করেছিলেন তিনি। স্বামী-স্ত্রী'র মধ্যে আলাদা করে কোনও ঝামেলা হয়নি বলেই খবর। দম্পতির মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন বলে জানা গিয়েছে। তাঁকে পুলিশের তরফে খবর পাঠানো হয়েছ।
সম্প্রতি বেঙ্গালুরুতে ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা
মর্মান্তিক ! মায়ের মেটারনিটি ফটোশুটের সময় ডুবে গেল ৩ বছরের ছেলে। বেঙ্গালুরুতে ঘটেছে এই দুর্ঘটনা। অসাবধানতায় বাচ্চাটি জলে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন তরুণী। আগত সন্তানের জন্য উদযাপনে মেতেছিলেন ফটোশুটের মাধ্যমে। তার মাঝেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। অসাবধানতায় যুবতীর প্রথম সন্তান জলে পড়ে যায়। জানা গিয়েছে, ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন স্বাতী। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ফটোশুটের মাধ্যমে ধরে রাখতে চেয়েছিলেন কিছু বিশেষ মুহূর্ত। সেই মতোই আয়োজন করা হয়েছিল মেটারনিটি ফটোশুটের। শনিবার ছিল এই ফটোশুট। সেই দিনই ঘটেছে শিউরে ওঠার মতো ওই ঘটনা। জানা গিয়েছে, ঘটনার সময় যুবতীর স্বামী চরণ বেঙ্গালুরুতে ছিলেন না।
