পটনা : সম্ভাবনা ছিলই। সোমবারই ইস্তফা দিলেন নীতীশ কুমার। চলতি মাসে রাজ্যসভায় নির্বাচিত  হয়েছেন তিনি। তাই নিয়ম অনুসারে তাঁকে ১৪ দিনের মধ্যে যে কোনও একটি পদ থেকে ইস্তফা দিতেই হত। তাই সোমবার, ৩০ মার্চ বিধান পরিষদ থেকে ইস্তফা দিলেন তিনি। গত ১৬ মার্চ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন জেডিইউ সভাপতি নীতীশ কুমার।  খবর সূত্রের।  সংবিধানের নিয়ম: একসঙ্গে দুই পদে থাকা যাবে না

Continues below advertisement

ভারতের সংবিধানের ১০১ ও ১৯০ নম্বর অনুচ্ছেদের অধীনে Prohibition of Simultaneous Membership Rules, 1950 অনুযায়ী, কোনও ব্যক্তি একইসঙ্গে সংসদ ও রাজ্য বিধানসভার সদস্য থাকতে পারেন না। রাজ্যসভা বা লোকসভায় নির্বাচিত হওয়ার পর ১৪ দিনের মধ্যে একটি পদ ছাড়তে বাধ্যতামূলক। এই নিয়ম গণতান্ত্রিক কাঠামোকে স্বচ্ছ ও কার্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

পদত্যাগ করলেন বিজেপি সভাপতি নিতিন নবীনও 

Continues below advertisement

একইভাবে, নিতিন নবীন ( Nitin Nabin)   বিধান পরিষদের সদস্যপদ ত্যাগ করেছেন। তিনিও ১৬ মার্চ রাজ্যসভায় নির্বাচিত হন এবং সংবিধান মেনে নিজের আগের পদ ছাড়েন। সোমবার তিনি সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন। খবর সূত্রের। 

রাজনৈতিক যাত্রার স্মৃতিচারণ

পদত্যাগের ঘোষণা করতে গিয়ে নীতিন নবীন তাঁর রাজনৈতিক জীবনের শুরুটা স্মরণ করেন। ২০০৬ সালের জানুয়ারিতে তাঁর পিতার আকস্মিক মৃত্যু পর, দল তাঁকে পটনা পশ্চিম কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেয়। ২৭ এপ্রিল ২০০৬-এ তিনি প্রথমবার নির্বাচিত হন। সেই হল তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ।