মেষ
আজ খুব ভাল যোগাযোগ আসতে পারে। ভোগবিলাসে খরচ বাড়তে পারে, বাড়িতে কোন বিবাদ মনে বেদনা দিতে পারে, রাস্তায় একটু সাবধানে চলাফেরা করা দরকার।
বৃষ
আজ আপনার ভুলের জন্য মনে কষ্ট। কাজে অনিহা আতে পারে। ব্যবসায় মূলধনের একটু চাপ। পিতামাতার সঙ্গে বিবাদ। রক্তচাপ বাড়তে পারে।
মিথুন
পুরানো ক্ষোভ থেকে বিবাদ হতে পারে। শরীরে রোগ বাড়তে পারে। সামাজিক কাজের জন্য সন্মান বাড়তে পারে। বিদেশে কোন বন্ধুর খবর নিয়ে আনন্দ।
কর্কট
অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি ভাব। সন্তানের কাজের জন্য হতবুদ্ধি হতে পারেন। কৃষিকার্যের সঙ্গে যারা যুক্ত তাদের উন্নতির সময়। আপনার হাতে কোন দ্রব্য নষ্ট হতে পারে।
সিংহ
সকাল থেকে একটু অশুভ লক্ষণ দেখতে পাবেন। সন্মান নষ্ট হতে পারে। ব্যবসায় লাভের খবর আসতে পারে। অপরকে ঘিরে প্রেমে বিবাদ, শরীরে চাপ বৃদ্ধি।
কন্যা
প্রিয় জনের কাছ থেকে অপমানিত হতে হবে। অপরের ধন প্রাপ্তি হতে পারে। ভাল কাজের জন্য বার বার বাধা আসতে পারে। শত্রুর সঙ্গে আপসের কথা।
তুলা
সম্পত্তি নিয়ে ভাইয়ে-ভাইয়ে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র। চাকুরীর স্থানে সুনাম বৃদ্ধি। ঠিক যুক্তিতে তর্কে জয় লাভ। ফাটকা আয়ের যোগ।
বৃশ্চিক
আত্মীয়ের সঙ্গে বিবাদ। অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে। চাকুরীর স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে। মহৎ ব্যক্তির দ্বারা উন্নতি। পেটের সমস্যা বৃদ্ধি।
ধনু
একটু ভাল মন্দ মিশিয়ে থাকবে দিনটি। খুব দরকারি কাজে না যাওয়া ভাল হবে। মনে ভয় ভাব আসতে পারে। আর্থিক বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে কোন বিবাদ।
মকর
ভাল সংবাদ আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ। কোন জিনিস হারিয়ে যেতে পারে। কোন উচ্চব্যক্তি দ্বারা উন্নতির সুযোগ পেতে পারেন। বন্ধু মহলে সুনাম বাড়তে পারে।
কুম্ভ
মনে উদাসীন ভাব আসতে পারে, শরীরে কোন রোগ বৃদ্ধি পাওয়ার জন্য খরচ। কাজে সাফল্য আসতে পারে। মাথার যন্ত্রনা বাড়তে পারে। পড়াশুনার জন্য নতুন ব্যবস্থা।
মীন
আত্মীয়ের কাছ থেকে বাজে খবর আসতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। শরীরে কোন চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। বাড়ির লোকের সঙ্গে আলোচনা আপনাকে বাড়তি লাভ দিতে পারে। জ্যোতিষ শ্রী জয়দেব
