মেষ
আজ বন্ধুদের সঙ্গে কোনও ছোট বিষয়ে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে আজ খুব ভাল খবর আসতে পারে, কর্মস্থলে পদোন্নতির যোগ। বাবার কাছে আবদার করতে পারেন
বৃষ
সকাল থেকে কোনও জটিল সমস্যার ভিতর পড়তে হতে পারে। শরীর নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে। আপনার ভাল কাজে বন্ধুরা হিংসা করবে। স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণ করতে পারেন।
মিথুন
কোনও ভাল কাজে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসতে হতে পারে। তবে, সমাজের কোনও কাজে সন্মান বাড়তে পারে। প্রেমের জন্য কিছু প্রাপ্তি হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়বে।
কর্কট
লোকের সঙ্গে মজা করবার মনোভাব থাকবে সারাদিন। ব্যবসার ব্যাপারে চিন্তা ও চাপ বাড়তে পারে। আজ বিপদে অপর কোনও ব্যক্তির সাহায্য পাবেন না। আজ তর্ক বেশি না করাই ভাল।
সিংহ
অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। প্রেমের জন্য চিন্তা বাড়তে পারে, শরীরের কোনও কষ্টের জন্য কর্মে ব্যঘাত। সম্পতির জন্য ভাই-বোনে ভিতর বিবাদ ও সন্মান নষ্ট।
কন্যা
শরীর নিয়ে চিন্তা থাকতে পারে। বন্ধুর ভাল ব্যবহারের জন্য মনে আনন্দ বাড়বে। মহিলা সংক্রান্ত বিষয়ে কোনও মিথ্যা অপবাদ পেতে হতে পারে । কাঠ ব্যবসায় জন্য ভাল সমায়।
তুলা
মনের জোরের জন্য শত্রুকে পরাস্ত করতে পারবেন। বন্ধুর ভালবাসার জন্য আজ কোনও ত্যাগ করতে হতে পারে। ব্যবসার জন্য শুভ সময় আসতে চলছে। ধারালো জিনিস থেকে সাবধান।
বৃশ্চিক
সংসারে কোনও কারণে বিবাদ বাধতে পারে কিন্তু মাথা গরম করবেন না। প্রেমের ক্ষেত্রে বাবা-মা কথায় মনের কষ্ট বাড়তে পারে। কোনও কারণে আজ আশা ভঙ্গ হতে পারে।
ধনু
ক্রীড়া ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে। কর্মস্থলে কোনও মহিলার জন্য অপমান হতে পারে। আজ ফটকা কিছু প্রাপ্তি হতে পারে। গুরুজনের জন্য ডাক্তার খরচ বাড়তে পারে।
মকর
অপরের থেকে কোনও কিছু লাভ করবার জন্য উপকার হতে পারে। আজ বেশির ভাগ কাজে বাধা আসতে পারে । দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। সঞ্চয় বাড়বে। সন্তানের জন্য খরচ বাড়বে।
কুম্ভ
মনের ভিতর আজ শান্তি অনুভব করবেন। কর্মস্থলে উচ্চপদস্থ ব্যক্তির মন পাবেন না। প্রেমের জন্য প্রচণ্ড ঝুকি নিতে হতে পারে। শরীর নিয়ে চিন্তা।
মীন
সকাল থেকে পেটের যন্ত্রণা বাড়তে পারে। কোনও উচ্চব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে। আজ ভ্রমণে কোনও বিপদ আসতে পারে। কলাবিদ্যায় সাফল্য লাভ। বিবাহিত জীবন ভাল-মন্দের ভিতর দিয়ে যাবে।