লেকটাউনে বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কা, জখম ৫, তিনজন জেভিয়ার্সের ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2016 09:32 AM (IST)

কলকাতা: লেকটাউনে বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কা। গুরুতর আহত ৫। এদের মধ্যে তিনজন সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। সকাল ৭টা নাগাদ লেকটাউন যশোর রোডে বাঙুর অ্যাভিনিউয়ের কাছে দুর্ঘটনা ঘটে। প্রথমে ২ জন পথচারীকে ধাক্কা মারে শ্যামবাজারগামী খালি অ্যাম্বুল্যান্সটি। গুরুতর জখম হন তাঁরা। স্কুলবাসের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল সেন্ট জেভিয়ার্স স্কুলের তিন ছাত্র লভনেশ চৌধুরী, সারাংশ ভালোটিয়া ও ঋষভ অগ্রবাল। অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর জখম হয় তারাও। ওই তিনজনকে নাগেরবাজারের কাছে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। দুই পথচারী আরজি কর হাসপাতালে চিকিত্সাধীন।