কলকাতা: শুরু হল কলকাতার সবচেয়ে বড় খাদ্যোৎসব—এবিপি আনন্দ খাইবার পাস। এক ছাদের তলায় চাইনিজ থেকে মুঘলাই, জাপানিজ থেকে লেবানিজ—সবরকম স্বাদের পদ থাকবে এখানেই। ভোজনরসিক বাঙালিদের মন ও রসনাতৃপ্তির জন্য শেষ পাতে থাকবে সুস্বাদু হরেক রকমের মিষ্টিও। আজ থেকে রবিবার পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ৯টা প্রর্যন্ত দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল সংলগ্ন তালতলা মাঠ প্রাঙ্গনে চলবে এই স্বাদের উৎসব। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন। প্রাণভরে স্বাদ নিন সুস্বাদু রসনার।