কলকাতা: রাতে বা ভোরের দিকে ছাড়া ঠাণ্ডার আমেজ উধাও। ডিসেম্বরের শুরুতেও দোরগোড়ায় থমকে রয়েছে শীত। তবে আজ একধাক্কায় ২ ডিগ্রি নিচে নেমেছে পারদ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। এখনই শীতের দেখা মিলবে না। এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।