কলকাতা: মঙ্গলবার মাঝরাতে এলাকায় টহল দিচ্ছিল ওয়াটগঞ্জ থানার পুলিশ। ফ্যান্সি মার্কেটের উল্টোদিকের ফুটপাথে গাড়ির হেড লাইট পড়তেই চমকে ওঠেন পুলিশকর্মীরা। তাঁরা দেখেন, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন! তাঁর মাথার পিছনে গভীর ক্ষতচিহ্ন ছিল। আঘাত ছিল থুতনিতেও। হাসপাতালে নিয়ে গেলে বছর বিয়াল্লিশের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তে উঠে আসে, মৃতের নাম শম্ভু পোদ্দার। তিনি ফ্যান্সি মার্কেটের উল্টো দিকের ফুটপাথেই থাকতেন। নিজে বিবাহিত হলেও, বছর ছয়েক ধরে, আরেক বিবাহিত মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে দু’জনের তুমুল বচসা হয়। সেই সময় প্রেমিকের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করেন ওই তরুণী। এরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি! পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃত তরুণীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।
নির্বাচন এর ফল ২০২৬
(Source: ECI/ABP News)
খিদিরপুরে প্রেমিককে ‘খুন’ প্রেমিকার, অভিযুক্ত তরুণী গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2018 04:25 PM (IST)
