বিধাননগর স্টেশনে মুখোমুখি দুটি ট্রেন, চালকের তত্পরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2017 03:24 PM (IST)

কলকাতা: বিধাননগর স্টেশনে বড়সড় দুর্ঘটনা এড়াল ২টি লোকাল ট্রেন। দুপুর ১টা ৪০ নাগাদ বিধাননগর স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে শিয়ালদাগামী ডাউন নৈহাটি লোকাল। একই লাইনে চলে আসে আপ হাসনাবাদ লোকাল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি ট্রেনের মধ্যে দূরত্ব ছিল মাত্র ১০০ মিটার। আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা। দুই ট্রেনের চালকের তত্পরতায় সংঘাত এড়ানো সম্ভব হয়। বিধাননগরে একই লাইনে দুটি ট্রেন, অল্পের জন্য রক্ষা এর আগে ২০১৬-র ১০ ডিসেম্বর, একই ধরনের ঘটনা ঘটে। হাওড়া-বর্ধমান মেইন লাইনের, শ্রীরামপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আপ তারকেশ্বর লোকাল। একই সময় ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপ হাওড়া-বর্ধমান গ্যালোপিং লোকালের যাওয়ার কথা ছিল। কিন্ত তা না করে, ট্রেনটি চলে আসে ৪ নম্বরে। শেষ মুহূর্তে ব্রেক কষেন চালক।