ভিডিও দেখুন: অভিনেতা প্রসেনজিতের বাড়িতে আগুন
Web Desk, ABP Ananda | 19 Jul 2016 06:06 PM (IST)

কলকাতা: অভিনেতা প্রসেনজিতের বাড়িতে আগুন। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আজ রাত দশটা নাগাদ অভিনেতার ১৯-এর ১ ওল্ড বালিগঞ্জ রোডের বাড়ির রান্নাঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন পরিবারের লোকজন। বাড়ির অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ। ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন। আসেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনার সময় বাড়িতেই ছিলেন প্রসেনজিত্।