নয়াদিল্লি: বিমানযাত্রীদের জন্য সুখবর, পছন্দমতো আসন পেতে গুণতে হবে না বাড়তি গাঁটের কড়ি। টিকিট বুক করার সময়ে ৬০ শতাংশ আসনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। নতুন নিয়মে স্পষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার। আসন বরাদ্দের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হয়েছে। একই PNR-এ কাটা টিকিটের ক্ষেত্রে আসনগুলো কাছাকাছি দেওয়ার চেষ্টা করতে হবে বিমান সংস্থাগুলোকে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। 

Continues below advertisement

এর আগে ইরান-ইজরায়েলের যুদ্ধকালিন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কটে এবার বাড়ছে বিমানের ভাড়াও! এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ১২ মার্চ থেকে গুণতে হবে অতিরিক্ত ফুয়েল সারচার্জ। আজই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ১২ মার্চ থেকে ধাপে ধাপে সমস্ত রুটেই ফুয়েল সারচার্জ বৃদ্ধি করা হবে। বিমানের জ্বালানির দামবৃদ্ধির জেরেই ফুয়েল সারচার্জ, দাবি সংস্থার। দেশের মধ্যে চলাচলকারী উড়ানের ক্ষেত্রে ৩৯৯ টাকা ফুয়েল সারচার্জ বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছিল। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে ১০ থেকে ৫০ ডলার পর্যন্ত ফুয়েল সারচার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ৩টি ধাপে বাড়ানো হবে ফুয়েল সারচার্জ, জানাল এয়ার ইন্ডিয়া। উল্লেখ্য, এর আগে দুবাইয়ের মাটিতে ইরানের তরফে যে ড্রোন হামলা করা হয়েছিল তাত বাতিল করা হয়েছিল অনেক বিমান। এরপরই বন্ধ করে দেওয়া হয়েছিল ভারত থেকে দুবাইগামী বিমান পরিষেবা। দুবাইয়ের কাছে গিয়েও ফিরে আসতে হয়ছিল বহু বিমানকে। 

কিছুদিন আগেই AIR ইন্ডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে উড়ন্ত একটি বিমানের ককপিটে বসে রয়েছেন একজন কেবিন ক্রু। ভিডিওতে লেখা 'ওয়েলকাম টু দ্য হার্ট অফ দ্য এয়ারক্র্যাফট - ককপিট'। এবং ব্যাকগ্রাউন্ডে একটা হিন্দি বাজছিল। এই ভিডিওটি প্রথমে পোস্ট করা হয়েছিল ইনস্টাগ্রামে। তারপরে ভাইরাল হতেই সেই ভিডিও ডিলিট করে ফেলা হয়। এই ভিডিওটি আবার একজন এক্স হ্যান্ডেলে ফের পোস্ট করেন। এবং সেই পোস্টে তিনি DGCA বা ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন-কেও ট্যাগ করেন। ও এর পাশাপাশি বিরক্তিও প্রকাশ করেন ওই ব্যক্তি। এই ভিডিও প্রকাশ্যে আসার পর এয়ার ইন্ডিয়া একটি বিবৃতি জারি করেছে। সেখানে লেখা হয়েছে যে এই ভিডিও সম্পর্কে জানে এয়ার ইন্ডিয়া। এই বিমানে যাঁকে বসে থাকতে দেখা যাচ্ছে, তিনি এয়ার ইন্ডিয়ার একজন প্রাক্তন কেবিন ক্রু।

Continues below advertisement