ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন সম্প্রতি। এক্স মাধ্যমে অভিজিৎ লিখেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম থেকে সরকার বিরোধী পোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে। সরকার বিরোধী মতামত পোষণ করে যেসব পোস্ট ইনস্টাগ্রামে করা হচ্ছে, তা সরিয়ে দেওয়ার পিছনে কেন্দ্রীয় সরকারকেই সরাসরি দায়ী করেছেন অভিজিৎ দীপকে। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে অভিজিৎ লিখেছেন, সরকার জোর করে হাজার হাজার সমালোচনামূলক পোস্ট রোজ সরিয়ে দিচ্ছে। 

Continues below advertisement

'হাত টেনে ধরেছিল, গাড়ি লক করে দিয়েছিল...', উবের চালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা যাত্রীর 

Continues below advertisement

অভিজিৎ দীপকের নিজের এক্স পোস্টে লিখেছেন, 'ইনস্টাগ্রাম থেকে এভাবে সরকারের সমালোচনামূলক পোস্ট সরিয়ে দেওয়া হলেও, আদতে তা কোনও কাজে আসবে না। কেন্দ্রীয় সরকার প্রতিদিন হাজার হাজার পোস্ট ও অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ইনস্টাগ্রামে। কিন্তু মনে হচ্ছে তারা একটি মৌলিক বিষয় এড়িয়ে যাচ্ছে। ইনস্টাগ্রাম কেবলমাত্র একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে মানুষ তাঁদের প্রশ্ন উত্থাপন করে। সেই প্রশ্নগুলোর পিছনে থাকা কারণগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক ঊর্ধ্বে এবং অ্যাকাউন্ট বন্ধ করে দিলেই সেগুলো উধাও হয়ে যাবে না।' অভিজিৎ আরও বলেছেন, 'এভাবে একের পর এক পোস্ট ডিলিট হতে থাকলে আসলে যেটা নিয়ে ঝুঁকি তৈরি হবে, সেটা হল মানুষের বিশ্বাস। সরকারের এসব কাজকর্ম মানুষের মনে আরও বেশি করে অবিশ্বাস তৈরি করবে। আর তাঁদের কাছে সরকারকে জবাবদিহি করতে হবে।' 

শুধু অভিজিৎ দীপকে নন, ককরোচ জনতা পার্টির আরেকজন প্রধান, অভিজিৎ দীপকের সহযোদ্ধা আশুতোষ রাঙ্কাও এক্স মাধ্যমে পোস্ট করেছেন, ইনস্টাগ্রাম থেকে এভাবে হাজার হাজার পোস্ট সরিয়ে দেওয়া নিয়ে। আশুতোষ নিজের এক্স পোস্টে লিখেছেন, 'ভারতে হাজার হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করা হয়েছে এবং লক্ষ লক্ষ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।'