যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার করা হয় ককরোচ জনতা পার্টির সামনের সারির ৩ মুখকে। তিনজন কেই প্রিভেন্টিভ অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ।

Continues below advertisement

যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (CJP)-র সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলল দিল্লি পুলিশ। পুলিশের অভিযোগ,বর্তমানে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর অনুমতি নেই। তারপরেও ১৩ অক্টোবর সেখানে প্রবেশ করেন সিজেপির  ১৪ জন সদস্য। তাঁদের বাধা দিতে গেলে পুলিশকর্মীদের সরকারি কাজে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, সমাজমাধ্যমে পোস্ট করে অন্যদেরও একইভাবে বিক্ষোভ দেখাতে উৎসাহ দেন সৌরভ, আশুতোষরা।  যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (CJP)-র সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলল দিল্লি পুলিশ। পুলিশের অভিযোগ,বর্তমানে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর অনুমতি নেই। তারপরেও ১৩ অক্টোবর সেখানে প্রবেশ করেন সিজেপির  ১৪ জন সদস্য। তাঁদের বাধা দিতে গেলে পুলিশকর্মীদের সরকারি কাজে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, সমাজমাধ্যমে পোস্ট করে অন্যদেরও একইভাবে বিক্ষোভ দেখাতে উৎসাহ দেন সৌরভ, আশুতোষরা।    

সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা, মুখপাত্র সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ডেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ওই ৩ জনকেই প্রিভেন্টিভ অ্যারেস্ট দেখানো হয়েছে। ককরোচ জনতা পার্টির ধৃত ৩ নেতাকে SEM কোর্ট অর্থাৎ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। শর্তাধীন জামিনে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির আরেক নেতা অজিঙ্কা শিন্ডে। SEM কোর্ট থেকে তিহাড়ে নিয়ে যাওয়া হচ্ছে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে। সূত্রের খবর, তাঁদের তিহার জেলের পৃথক দুটি ওয়ার্ডে রাখা হয়েছে। সৌরভ দাস রয়েছেন জেল নম্বর ২-এ এবং আশুতোষ রানকা রয়েছেন জেল নম্বর ৪-এ।  

Continues below advertisement

অন্যদিকে, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে  মারধরের অভিযোগ করেছেন NSUI-এর ছাত্রনেতারা। রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন NSUI-এর ছাত্রনেতারা। আন্দোলনকারী এক ছাত্রী অভিযোগ করেন, গলা টিপে ধরে, পিছনে ঠেলে দিয়ে তাঁর উপর  ঝাঁপিয়ে পড়ে অত্যাচার করেন এক মহিলা কনস্টেবল। ছাত্রীর অভিযোগ , চোখ-মুখ চেপে ধরে মারতে থাকতে দিল্লি পুলিশ। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।  

এরই মধ্যে আবার মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে  শরিক LJP (রামবিলাস)-এর চিরাগ পাসওয়ান মন্তব্য করেছেন, আন্দোলনকারীদের ওপর এমন নৃশংস অত্যাচার সমর্থনযোগ্য নয়।