কলকাতা: কালীপুজোর আগে ফের বাড়ল গ্যাসের দাম। দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। ১০ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২ হাজার ৮২০ টাকা। যদিও ঘরোয়া LPG-র দাম কোনও পরিবর্তন হয়নি। এর আগে অক্টোবরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকটাই বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন, জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
কোথায় গিয়ে দাঁড়াল বাণিজ্যিক সিলিন্ডারের দাম ?
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দিন দিন উর্ধমুখী হচ্ছে। যার প্রভাব পড়বে এবার গ্যাসেও। গত মাসের পর নভেম্বরের প্রথম দিনেও ফের গ্যাসের দামে বদল। মূলত বাণিজ্যিক সিলিন্ডার হোটেল ও রেস্তোরাঁগুলিতে ব্যবহৃত হয়। উৎসবের মরসুমে কালী পুজোর আগে তেল বিপণনকারী সংস্থাগুলি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানোর ফলে উদ্বেগে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা।১০ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২ হাজার ৮২০ টাকা।চলতি বছরের এপ্রিল থেকে একাধিকবার বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। তবে এই মুহূর্তে ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও এলপিজির দাম বাড়লে দেশের এলপিজির আমদানির খরচও বৃদ্ধি হবে
বিদেশ থেকে প্রচুর পরিমাণ এলপিজি গ্যাস আমদানি করে ভারত। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও এলপিজির দাম বাড়লে দেশের এলপিজির আমদানির খরচও বৃদ্ধি হবে। তাই স্বাভাবিকভাবেই গ্যাসের দামেরও পরিবর্তন। কারণ যেই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ে, গ্যাসের আন্তর্জাতিক দাম বাড়তে পারে। ভারতের আমদানির খরচ বাড়ে। তাই দেশে গ্যাসের দামে বাড়তি বোঝা তৈরি হয়। পিপিএসি-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে ভারত প্রায় ২১.৫০ মিলিয়ন টন এলপিজি আমদানি করেছে। ওই সময়ে দেশের মোট এলপিজি ব্যবহার ছিল প্রায় ৩৩.২ মিলিয়ন টন। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব ভারতের এলপিজি বাজারেও পড়তে পারে।
বছর শেষের মাসে কি ফের গ্যাসের দাম বাড়তে পারে ?
তবে ডিসেম্বরে দাম বাড়বে না কমবে, তা নির্ভর করবে মূলত আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং তেল মজুতের উপর। জ্বালানি তেলের মজুতের ঘাটতি আরও বাড়লে এলপিজির দাম বৃদ্ধির পরিস্থিতি তৈরি হতে পারে।
