No Brahmin Should Join DMK : একটা নয়, দুটো হমকি মেল এল দিল্লি বিধানসভায়। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হল দিল্লিতে। এই উড়ো মেল এসেছে দিল্লি বিধানসভার সরকারি সচিবালয়ের ইমেল আইডিতে। পাশাপাশি এই মেল পেয়েছেন বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তার মেলে। সোমবার সপ্তাহের শুরুতেই পাঠানো হয়েছে এই হুমকি চিঠি। 

Continues below advertisement

কী লেখা হয়েছে সেই হুমকি মেলেউড়ো মেলে হিন্দিতে লেখা হয়েছে, ''কোনও ব্রাহ্মণ যেন DMK জয়েন না করে। কেউ যদি এই কাজ করে তাহলে তাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হবে। সেই সময় পেরিয়ার অম্বেদকর জিন্দাবাদ বলতে হবে। এরপরই তাকে ডিএমকেতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।'' এখানেই থেমে থাকেনি হুমকি চিঠির বক্তব্য। একেবারে নাম উল্লেখ করে চিঠিতে আক্রমণ করা হয়েছে এসভি শেখরকে। বলা হয়েছে, ''এসভি শেখর একজন ব্রাহ্মণ, ও ডেএমকে জয়েন করেছে। এবার তোমাদের বিধানসভা আমি উড়িয়ে দেব। কারণ তোমরা একজন বিজেপির ব্রাহ্মণ এজেন্টকে দক্ষিণ ভারত ও ডিএমকে পাঠিয়েছো। ''

তবে এই প্রথমবার নয়, এর আগেও...চলতি বছরের মার্চ মাসেই দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তার কাছে এরকম আরও একটি বোমা মারার হুমকি এসেছিল। বিধানসভা কক্ষ ছাড়াও দিল্লি বিধানসভা মেট্রো বিস্ফোরণের কথা বলেছিল ইমেলের প্রেরক। দিল্লির মুখ্য়মন্ত্রী রেখা গুপ্তা বাজেট পেশ করার আগে এসেছিল এই হুমকি মেল।

Continues below advertisement

দিল্লি বিধানসভায় বিশেষ বাহিনীএর আগেও দিল্লি বিধানসভা চত্বরে বোমা হামলার হুমকির জেরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। সংবাদ সংস্থা এএনআই (ANI) জানিয়েছে, তল্লাশি অভিযান পরিচালনার জন্য একটি বিশেষ 'স্নিফার ডগ স্কোয়াড' (প্রশিক্ষিত কুকুর বাহিনী) মোতায়েন করা হয়েছিল। ওই ইমেলটিতে লেফটেন্যান্ট গভর্নর তারঞ্জিত সিং সান্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসাকেও হুমকি দেওয়া হয়েছিল। 

  এর আগে এই ধরনের ঘটনা দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে। যা নিয়ে প্রায়শই সমস্যার সৃষ্টি হচ্ছিল দেশবাসীর নিত্যজীবনে। যদিও ইতিমধ্যেই উন্নত প্রযুক্তির কারণে সমস্যার সমাধান করে অভিযুক্তদের গ্রেফতার করেছে প্রশাসন। আগামী দিনেও এই নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে দিল্লি পুলিশ। যা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকে। রাজধানীর রাজনীতিতে এই ধরনের হুমকি মেল আকছার আসে , অন্তত অতীত ঘাটলে তেমনই দেখা যাবে।