Building Collapses In Delhi : সম্প্রতিককালে এই নিয়ে তিনবার। ফের দিল্লিতে ভেঙে পড়ল বাড়ি। সোমবার সন্ধ্যায় হঠাতই ভয়ঙ্কর আওয়াজে দুর্ঘটনার শিকার হন লোকজন। রাজধানীর হর্ষ বিহার এলাকায় ঘটেছে এই ঘটনা। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ জানিয়েছে, মিলান গার্ডেনের একটি নির্মীয়মান বাড়ির একটা অংশ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের পাঁচটি গাড়ি।

Continues below advertisement

কী বলছে দিল্লি পুলিশইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে দিল্লি পুলিশ।অ্যাডিশনাল ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন, আসলে একটি পুরনো বাড়ির ওপর নতুন ফ্লোর গড়া হচ্ছিল। ওই নির্মীয়মান সিঙ্গল স্টোরি বিল্ডিংয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এই খবর পেয়েই উদ্ধারকাজে এগিয়ে আসে স্থানীয়রা। দমকেলের গাড়ি ছাড়াও দ্রুত এনডিআরএফ (NDRF), সিভিল ডিফেন্সের দলও উদ্ধারকাজে হাত লাগায়। এছাড়া ডিডিএমএ (DDMA)-এর দুর্যোগ ব্যবস্থাপনা দলকেও ঘটনাস্থলে ডাকা হয়। এনডিআরএফ তাদের ডগ স্কোয়াড ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছায়। সন্দীপ লাম্বাও জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে থাকতে পারেন। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত নয়।  

এর আগে দক্ষিণ দিল্লির সত্য় নিকেতনের ছাত্রাবাসে ভেঙে পড়েছিল বহুতল। ভিতরে আটকে পড়েছিলেন একাধিক পড়ুয়া। ধ্বংসস্তূপের নীচ থেকে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছিলেন ছাত্র। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। উদ্ধার করা হয় অন্তত ১১ জনকে। এবার এক মাসের মধ্য়ে পিরে এল সেই ভয়ঙ্কর স্মৃতি। যা এলাকাবাসীদের মধ্যে আরও চিন্তা বাড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

Continues below advertisement

দিল্লির দক্ষিণে বিশ্ববিদ্যালয় এলাকার কাছাকাছি সত্য নিকেতনে ভেঙে পড়ে প্রায় ৪০-৫০ বছরের পুরনো একটি বহুতল বাড়ি। সেটি ‘Hostel Daze’ নামে ছাত্রদের PG হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পুলিশের জানায়, বাড়িটির নীচের অংশে নির্মাণ বা মেরামতির কাজ চলছিল। দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ আচমকাই ভেঙে পড়ে বাড়িটি। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন একাধিক পড়ুয়া। 

পিজিতে ছিলেন বহু পড়ুয়াস্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে প্রায় ১৫টি ঘর ছিল এবং প্রতি ঘরে দু’ থেকে তিনজন করে পড়ুয়া থাকতেন। তাঁদের মধ্যে অনেকে কেরল, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। তাঁরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের বিভিন্ন কলেজে পড়াশোনা করতেন।

আরও পড়ুন : ফের হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, বহু লোক ধ্বংস্তূপের নীচে থাকার আশঙ্কা