নয়াদিল্লি: দিল্লিতে পেট্রোল স্টেশনে ভয়ঙ্কর বিস্ফোরণ। জ্বালানি ভরাতে ঢুকেছিল একটি ট্রাক। হঠাৎই ট্রাকের CNG সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। জ্বালানি ভরানোর সময়ই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে একজনের। আহত হন আরও ছ’জন। হাসপাতালে নিয়ে গেলে আরও দু'জনের মৃত্যু হয়। বাকি আহতের অবস্থাও আশঙ্কাজনক বলে জানাযাচ্ছে। পুলিশ এবং দমকলের বিশাল বাহিনী পৌঁছেছে ওই পেট্রোল পাম্পে। কী থেকে এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। দমকলের ছয়টি ইঞ্জিন মোকায়েন রয়েছে ঘটনাস্থলে। (Delhi Petrol Pump Explosion)
রাজধানী দিল্লির টিকরী কলাঁ মেট্রো স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্পের ঘটনা। জানা গিয়েছে, বুধবার ওই পেট্রোল পাম্পে জ্বালানি ভরাতে ঢুকেছিল একটি ট্রাক। জ্বালানি ভরার সময় হঠাৎই CNG সিলিন্ডারটিতে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। যিনি জ্বালানি ভরছিলেন ট্রাকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আরও ছ'জন আহত হন বিস্ফোরণে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পুলিশের টিমও মোতায়েন রয়েছে সেখানে। আউটার দিল্লির ডিসিপি জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। (Petrol Pump Blast)
আরও পড়ুন: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
এদিন দুপুর ৩টে বেজে ৩৬ মিনিটে এই ঘটনা ঘটে। দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়, যাতে তা দ্রুত ছড়িয়ে পড়তে না পারে। আহতদের তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে দু'জন মারা যান। বাকি আহতদের অবস্থাও অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কী করে এই বিস্ফোরণ ঘটল, এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কী ভাবে জ্বালানি ভরা হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। একটি সূত্রে জানা গিয়েছে, ট্রাকটিতে সিলিন্ডার রাখা ছিল। তা থেকে বিস্ফোরণ ঘটেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও।
পুলিশ এবং দমকলের উপস্থিতিতে এই মুহূর্তে উদ্ধারকার্য চলছে সেখানে। ঘটনাস্থলে নিহত যুবককে মণীশ বলে শনাক্ত করা গিয়েছে। বছর ২৫-এর ওই যুবক পশ্চিম দিল্লির বাবা হরিদাস কলোনির বাসিন্দা। বাকি দুই নিহতের পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত। ট্রাকে জ্বালানি ভরার সময় আহতরা কাছাকাছি ছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
