নয়াদিল্লি : ফের বোমাতঙ্ক স্কুলে। দিল্লির ৯টি স্কুলে বোমাতঙ্ক ঘিরে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল অভিভাবকদের মধ্যে। যার জেরে জরুরি পরিস্থিতি তৈরি হয় এদিন। সাম্প্রতিক সময়ে ভারতের বড় বড় শহরে বারবার এই ধরনের ঘটনা সামনে আসছে। এদিনও রাজধানীর বুকে থাকা একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হুমকি আসে। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে আসে হুমকি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় দিল্লি পুলিশ। দমকল এবং বম্ব স্কোয়াড মোতায়েন করা হয়।