Dharmendra Pradhan Resignation : ককরোচ জনতা পার্টির বিপুল বিক্ষোভের সামনে অবশেষে মাথা নুইয়েছে সরকার। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যদিও পদত্যাগের পোস্টেই কিছু প্রশ্ন তুলে দিয়ে গেলেন তিনি। কী কারণে দেরিতে হলেও ইস্তফা দিলেন প্রধান। পোস্টের ছত্রে-ছত্রে রইল সেই উল্লেখ।  

Continues below advertisement

সোশ্যাল পোস্টে কী লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রীএদিন পদত্যাগের সময় মামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি বলেন, ''এটা আমার দৃঢ় সংকল্প, আমি যেন দেশের যুব প্রজন্মের শক্তিকে বিভ্রান্তির মধ্যে ফেলে না দিই। কখনোই চাইব না, ভারত-বিরোধী শক্তি যেন যন্তর-মন্তর বা দেশের এই পরিস্থিতির সুযোগ না নেয়। আমি চাই, দেশের ঐক্য যেন অক্ষুন্ন থাকে।'' 

প্রধানমন্ত্রী প্রসঙ্গে কী বলেন ?এই বলেই অবশ্য থেমে থাকেননি শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, 'আমার প্রিয় যুবসাথীরা' সম্বোধন করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লিখেছেন,  'গত ১০দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত। আমি দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি ও তাদের ন্যায্য প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ভারতের যুবপ্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া আমাদের সকলের রাজনৈতিক ও সামাজিক জীবনের একটি নৈতিক অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রীজির দূরদর্শী নেতৃত্বে জাতির সেবা করার যে সুযোগ আমি পেয়েছি, তার জন্য আমি প্রধানমন্ত্রীজির প্রতি কৃতজ্ঞ। '    

Continues below advertisement

প্রধানের এই পোস্ট প্রকাশ্যে আসতেই

নিট-এর প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন নিয়ে প্রবল চাপের মুখে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোশ্য়াল মিডিয়া পোস্ট নিজের পদত্যাগের কারণ হিসেব তিনি বলছেন, 'গত ১০দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত। আমি দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং তাদের ন্যায্য প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।' যদিও প্রধানের এই পোস্ট প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

শিক্ষামন্ত্রী ইস্তফা কী বার্তা মোদির মন্ত্রীরএদিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর ইস্তফার পরই মুখ খোলেন মোদির মন্ত্রিসভার এই হেভিওয়েট মিনিস্টার। ধর্মেন্দ্র প্রধানকে সমর্থন করে তিনি বলেন, ''আপনি সত্যিকারের নেতার মতো নেতৃত্ব দিয়েছেন। বিগত বছরগুলি ধরে আপনার অবিরাম গণ পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য অশেষ ধন্যবাদ।''