Earthquake: ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৪, জানিয়েছে US Geological Survey (USGS)। ভূমিকম্পের এপিসেন্টারের ১০০০ কিলোমিটারের মধ্যে সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করেছে একটি মার্কিং মনিটরিং সেন্টার। ভূমিকম্পের এপিসেন্টারের ৬২১ মাইলের মধ্যে hazardous tsunami waves দেখা যেতে পারে বলে জানিয়েছে ওই সংস্থা। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে (2248 GMT বুধবার) অনুভূত হয়েছে ভূমিকম্প। Molucca সাগরের ৩৫ কিলোমিটার গভীরে প্রথম অনুভূত হয় কম্পন। Ternate নামের একটি ছোট দ্বীপের কাছে রয়েছে এই Molucca সাগর। সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে US Geological Survey (USGS)। অনেকে আবার বলছেন, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে মাত্রা ৭.৬ এবং এই ভূমিকম্পের জেরে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 

Continues below advertisement

বৃহস্পতিবার ইন্দোনেশিয়াতে হওয়া এই ভূমিকম্পের জেরে ঢেউয়ের উচ্চতা পৌঁছেছিল ৭৫ সেন্টিমিটার অর্থাৎ ২.৫ ফুটে। আর এর জেরেই সুনামি হওয়ার আশঙ্কা আরও বাড়ছে। সুনামির প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস দেখা যায় সমুদ্রে। সাধারণ ভাবে ঢেউয়ের উচ্চতা যা থাকে, তার থেকে অনেক বেড়ে যায়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সুলাওয়েসি এবং মালুকু - এই দুই দ্বীপের মাঝে একটি অঞ্চলে ৩৫ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়েছে বৃহস্পতিবার সকালে। কম্পনের প্রভাবে ভেঙে পড়ে একটি বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাডো এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয় উদ্ধারকারী দল সংবাদসংস্থা এএফপি- কে এই তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, মানাডোতে ভাল ভাবেই অনুভূত হয়েছে এই শক্তিশালী কম্পন। যে ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁর উপর বিল্ডিং ভেঙে পড়ায় পায়ে গুরুতর চোট পান তিনি এবং অনুমান, তাতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ভাঙা বিল্ডিংয়ে নীচে চাপা পড়ে গিয়েছিলেন তিনি। 

আজকের ভূমিকম্পের জেরে শুধু ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলেই নয়, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার উপকূলীয় অঞ্চলের সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে হাওয়াই ভিত্তিক Pacific Tsunami Warning Center (PTWC) এবং এই সুনামির দাপট যে বেশ ভয়াবহ হতে পারে তাও জানিয়েছে এই সংস্থা। এপিসেন্টারের ১০০০ কিলোমিটারের মধ্যেই সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প হওয়ার ৩০ মিনিটের মধ্যে উত্তর মিনাহাসা এলাকায় ঢেউয়ের উচ্চতা পৌঁছয় ৭৫ সেন্টিমিটারে। বিটুং এলাকায় ঢেউয়ের উচ্চতা হয় ২০ সেন্টিমিটার এবং উত্তর সুলাওয়েসি দ্বীপের কাছে ঢেউয়ের উচ্চতা হয় ২০ সেন্টিমিটার। এমনটাই জানা গিয়েছে ইন্দোনেশিয়ার BMKG geological agency সূত্রে। 

Continues below advertisement