নয়ডা: অস্থায়ী চায়ের দোকানে আগুন। আগুন লাগল পর পর পাঁচটি চায়ের দোকানে। ভয়ঙ্কর পরিস্থিতি নয়ডায়। আগুনে ঝলসে একজনের মৃত্যুর খবর সামনে আসছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ এবং দমকল বাহিনী। আগুন নেভানোর চেষ্টা চলছে। (Noida Fire)

Continues below advertisement

নয়ডার গৌতম বুদ্ধ নগরের ঘটনা। শনিবার বিকেলে সেক্টর ১২৫-এর কাছে পর পর অস্থায়ী চায়ের দোকানে আগুন লাগে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, পাঁচ-ছ’টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। একজন মারা গিয়েছেন। (Fire in Noida Shops)

পুলিশ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে অচেতন অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থলে এখনও উপস্থিত রয়েছেন পুলিশকর্মীরা। তাঁরা উদ্ধারকার্য দেখছেন। 

Continues below advertisement

আরও পড়ুন: ৫০০ কোটি টাকার লেনদেন? অডিও ক্লিপ ঘিরে তুলকালাম, উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি, বিজেপি-র দিকে আঙুল শিন্ডে-সেনার

গৌতম বুদ্ধ নগর পুলিশ কমিশনারেট বিবৃতি দিয়ে বলে, “শনিবার বিকেলে খবর আসে, রায়পুরে পাঁচটি অস্থায়ী দোকানে আগুন লেগেছে বলে। দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। এর পর শুরু হয় উদ্ধারকার্য। অচেতন অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের সিনিয়র আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।”

গৌতম বুদ্ধ নগর দমকলের তরফে জানানো হয়েছে, এখনও আগুন নেভানোর কাজ চলছে। চিফ ফায়ার অফিসার তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। আর কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদী দমকল। 

আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসা চলছিল সুশান্ত সিংহ রাজপুতের? মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী, রিয়াকে নিয়েও বড় মন্তব্য

কিন্তু কী থেকে আগুন লাগল? আগুন এত ভয়াবহ আকারই বা ধারণ করল কী ভাবে? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পেয়েছেন তাঁরা। এর পরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে পর পর দোকান। 

আগুনে ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। মৃত ব্যক্তির নাম-পরিচয়ও জানা যায়নি এখনও পর্যন্ত। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।