নয়ডা : দীপাবলির আগেই মুক্তি পেয়েছে রণবীর কপূর অভিনীত 'রামায়ণ' ( পার্ট ১ ) । মুক্তির দিনই এই ছবি দেখতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী বহু মানুষ। দীপাবলির দুই দিন আগেই ছড়াল আতঙ্ক। আগুন - আশঙ্কায় আতঙ্কে ছোটাছুটি করলেন মানুষ। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়।  উৎসবের মরসুম মানেই হলমুখী সিনে-প্রেমী মানুষ। আর এই সময়ই ঘটল এমন ঘটনা।         

Continues below advertisement

সিনেমা হলে তখন চলছে রণবীর অভিনীত ‘রামায়ণ’। দর্শকরাও স্ক্রিনে মগ্ন। আচমকাই প্রজেক্টর রুম থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হল জুড়ে। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় সিনেমার প্রদর্শন। নিরাপত্তার কথা মাথায় রেখে বাইরে বের করে আনা হয় দর্শকদের। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি সিনেমা হলে। তবে এই ঘটনায় বড় ক্ষতির কোনও খবর। হতাহতও হয়নি কেউ। 

৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গ্রেটার নয়ডার গৌর সিটির গ্যালাক্সি ব্লু স্যাফায়ার মলের ইউএস সিনেমাসের ঘটনা। মলের ১০ নম্বর অডিটোরিয়ামে চলছিল ‘রামায়ণ’। আচমকাই প্রজেক্টর রুমে শর্ট সার্কিট হয়। এর ফলে অতিরিক্ত গরম হয়ে যায় বৈদ্যুতিক তার। সেখান থেকেই ধোঁয়া বের হতে শুরু করে।   

Continues below advertisement

ধোঁয়া ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের দল। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে জ্বলতে থাকা তারের আগুন নেভানো হয়।  সিনেমা হলের ভিতরে থেকে ১০ থেকে ১৫ জন দর্শককে নিরাপদে বাইরে বের করে আনা হয়। এই ঘটনার জেরে শুধু ১০ নম্বর অডিটোরিয়াম নয়, ধোঁয়ার কারণে আরও দুটি অডিটোরিয়ামে সিনেমা দেখানোও বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ, মোট তিনটি অডিটোরিয়ামে সাময়িকভাবে বন্ধ থাকে সিনেমা দেখানো।

নয়ডা পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি বিসরখ থানার অন্তর্গত এলাকায় ঘটেছে। শর্ট সার্কিটের কারণেই প্রজেক্টর রুমের তার অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া তৈরি হয়েছিল। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি বা প্রাণহানির খবর নেই। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণেই। রয়েছে। ঘটনার পর হলের যাবতীয় সব ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।    

 

আরও পড়ুন : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?