ভয়ানক দুর্ঘটনা। পিছন থেকে একটি গাড়িতে ধাক্কা মারল একটি ট্রাক। গাড়িতে থাকা চালক-সহ চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ট্রাকটির চালকেরও আঘাতের কারণে মৃত্যু হয়েছে। ট্রাকের খালাসি গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ, দুর্ঘটনায় মোট পাঁচজন মৃত এবং জখম এক। মহারাষ্ট্রের পুলগাঁও থানা এলাকায় ওয়ার্ধায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ ও পুলগাঁও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি পুলগাঁও গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।
