ইরান ইজরায়েল সংঘাত আবহে হঠাৎই বিমান অপহরণে খবরে চাঞ্চল্য ছড়ায়  দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল বিমানটি।  বিমানটিতে মোট ১৮০ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে ১৫০ জনই ইজরায়েলের নাগরিক। বিমানটি থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে হাইজ্যাক অ্যালার্ট যেতেই উত্তেজনা ছড়ায়।

Continues below advertisement

ফ্লাই দুবাই সংস্থার বিমান ঘিরে বাড়ছিল আশঙ্কা । কিন্তু পরে জানা যায়, বিমানটি অপহরণ হয়নি।  বিমানটিতে সাময়িক হাতাহাতির পরিস্থিতি তাৈরি হয়। তারপর তেল আভিভের নির্ধারিত রুট থেকে সরে সৌদি আরবে নামে বিমানটি। ইজরায়েলও দাবি করে, তাদের কোনও বিমান অপহরণ হয়নি। আসলে, বিমানের মধ্যে ২ পাইলটের মধ্যে গন্ডগোল বাধে। তা এক সময় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তারপর ATC-তে পাঠানো হয় Distress Signal। তখনই মনে করা হয়, প্লেনটি বোধ হয় হাইজ্যাক হয়েছে। তবে পরে জানা যায় তেমন কিছু ঘটেনি। 

তাহলে কী ঘটেছিল বিমানে ? 

Continues below advertisement

প্রাথমিক ভাবে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে, ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানটি দুবাই থেকে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। মাঝ আকাশে বিমানটি প্রথমে সাধারণ জরুরি সঙ্কেত ( 7700 ) পাঠায়। কিছুক্ষণের মধ্যেই এটিসির কাছে পৌঁছায়  7500 কোড।  এই কোড সাধারণত বিমান হাইজ্যাক হয়ে গেলে, বা কোনও বেআইনি আওতায় চলে গেলে পাঠানো হয়।    এরপরই বিষয়টি নিয়ে  চাঞ্চল্য ছড়ায়। তৎপর হয় বিমান পরিষেবাপ্রদানকারী সংস্থা। কোনও কোনও প্রতিবেদনে দাবি, পরিস্থিতি গুরুতর আন্দাজ করে ইজরায়েল যুদ্ধবিমানও আকাশে পাঠিয়ে দেয়। এরপর ওই বিমানটি নির্ধারিত তেল আভিভের রুটে না গিয়ে সৌদি আরবের দিকে ঘুরে যায়। পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

বিমানটি অবতরণ করার পর জানা যায়, আদৌ অপহরণ হয়নি বিমানটি। ইজরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে,  বিমানটি হাইজ্যাক হয়নি। বরং বিমানের দুই পাইলটের মধ্যে বিবাদ চরে ওঠে। তারপর হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।  সেই সময়ই জরুরি সঙ্কেত পাঠানো হয় । তবে দুই পাইলটের মধ্যে ঠিক কী কারণে বিবাদ শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত হবে। তবে আশার কথা একটাই, বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে সৌদি আরবে অবতরণ করেছে । যাত্রীদের কোনও বিপদ হয়নি।  

ইরান ইজরায়েলের মধ্যে সংঘাতের আবহে এই খবরে সারা বিশ্বেই উদ্বেগ ছড়ায়। মনে করা হয় কেউ বিমানটি  হাইজ্যাক করেছে। তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এটি কোনও সন্ত্রাসবাদী হামলা বা বিমান অপহরণের ঘটনাই নয়। বরং বিমানের ভিতরে পাইলটদের মধ্যে বিবাদ থেকেই এত বড় ঘটনা। তবে যেভাবে বিমানটি দ্রুত অবতরণ করে, তা যাত্রী সুরক্ষার পক্ষে ক্ষতিকর হতেই পারত। বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।