কলকাতা: খাস কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। রাতভর তল্লাশি কলকাতা গোয়েন্দা পুলিশের। গ্রেফতার ৯। উদ্ধার কয়েক লক্ষ টাকা, বেশ কয়েকটি ল্যাপটপ, মার্সিডিজ গাড়ি। পুলিশ সূত্রে খবর, প্রগতি ময়দান থানা এলাকার একটি আবাসন ও প্রতাপাদিত্য রোডের একটি বাড়িতে ভুয়ো কলসেন্টার খুলে চলছিল প্রতারণার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুটি জায়গায় তল্লাশি চালায় কলকাতা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় ৯ জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার চার লক্ষেরও বেশি নগদ টাকা, বেশ কয়েকটি ল্যাপটপ ও একটি মার্সিডিজ গাড়ি। এই চক্রের কতদূর বিস্তৃত ও কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে রুজু হয়েছে মামলা।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
