মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে  সুমন অনুষ্ঠানে একটি পোল সেগমেন্ট রাখা হয়। পোল-এর প্রশ্নগুলি  @sangesuman2025 ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। প্রশ্নের উত্তর দেন দর্শকরা।  আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আদালতের নতুন নির্দেশ নিয়ে একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়  রাখা হয়েছিল । সেখানে সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ঘণ্টাখানেক সঙ্গে   সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন। গতকাল ৯ এপ্রিল সোশাল মিডিয়ায়,  প্রশ্ন রাখা হয়েছিল -  দোষী সঞ্জয় রায়-সহ অন্য় যে কোনও সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য় CBI-কে ছাড়পত্র দিয়েছে হাইকোর্ট। নতুন করে শুরু হওয়া উচিত RG কর তদন্ত? এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ( ইউটিউবে ) কী কী প্রতিক্রিয়া উঠে এল, তা এখানে তুলে ধরার আগে, একবার জানিয়ে দেওয়া যাক। 'আর জি কর' মামলায় নতুন কী নির্দেশ দিয়েছে আদালত? 

Continues below advertisement

খুলছে 'আর জি কর ফাইলস'?

রাজ্যে ভোটের প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে ফের আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। আর এদিনই আরজি কর কাণ্ডে ধর্ষণের মামলায় আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। নিহত চিকিৎসকের মা-বাবা ঘটনাস্থলে যেতে চাইলে রাজ্য সরকারের আপত্তি কোথায়? প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দেয়, CBI প্রয়োজন মনে করলে খুন-ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় ও অন্যান্য সন্দেহভাজনদের ফের জিজ্ঞাসাবাদ করতে পারবে। ১২ মে,  অর্থাৎ ভোটের ফল ঘোষণার পর মামলার পরবর্তী শুনানি।              

Continues below advertisement

এবার দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত https://www.youtube.com/@sangesuman2025 - এ কী প্রতিক্রিয়া এসেছে। 

হ্যাঁ  বলেছেন ৯৫ শতাংশ না বলেছেন ৪ শতাংশ জানি না বলেছেন ২ শতাংশ  

 

বৃহস্পতিবার বিচারপতি বলেন, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানেন বলে মনে হয়। ফলে সমস্ত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করুক। আগামীতে এই তদন্ত কোনদিকে ফের মোড় নেয়, সেটাই দেখার।