নয়া দিল্লি: বর্তমানে তিব্বতি বা নেপালি মোমো ভারতের স্ট্রিট ফুডের জনপ্রিয় আইটেম হয়ে উঠেছে। রেস্তোরাঁ তো বটেই। এখন অলিতেগলিতে মোমোর দোকান দেখাতে পাওয়া যায়। কিন্তু এবার একটি স্থানীয় দোকান থেকে মোমো খাওয়ার পর অসুস্থ হয়ে একাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Continues below advertisement

বলা হয়েছে, দুটি ভিন্ন পরিবারের তরফে বলা হয়েছে, এই জনপ্রিয় এই রাস্তার খাবারটি খাওয়ার কিছুক্ষণ পরেই বমি, পেটে ব্যথা, মাথাব্যথা এবং জ্বরের মতো গুরুতর উপসর্গের কথা জানান। নাই আবাদী এলাকার একই পরিবারের দশজন সদস্য একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার করার পর অসুস্থ হয়ে পড়েন। 

আক্রান্তদের এক আত্মীয় আরিফ বলেন, "গতকাল সন্ধ্যায় মোমো খাওয়ার পর আজ সবার স্বাস্থ্যের অবনতি হয়েছে।" আরেক রোগী স্যান্ডি নিশ্চিত করেছেন যে, একই বিক্রেতার কাছ থেকে খাবার খাওয়ার পর তিনি দুই দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বলেন, “অসুস্থ হওয়ার আগে আমি মোমো খেয়েছিলাম।”

Continues below advertisement

দাদরি সরকারি হাসপাতালের কাশিফ নাদিম আলম নিশ্চিত করেছেন যে, বর্তমানে ১০ থেকে ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আলম বলেন, "প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা।"

তিনি আরও বলেন যে, রোগীরা তীব্র উপসর্গ নিয়ে আসলেও, ওষুধ ও ইনজেকশন দেওয়ার পর তাদের অবস্থার উন্নতি হয়েছে। এই বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করা হয়েছে।                                     

সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর খাদ্য নিরাপত্তা বিভাগ ঘটনাটি আমলে নিয়েছে। নমুনা সংগ্রহ ও স্বাস্থ্যবিধি নিরীক্ষার জন্য নিকটবর্তী মোমোর দোকানটিতে একটি তদন্তকারী দল পরিদর্শনের জন্য নির্ধারিত রয়েছে।      

প্রসঙ্গত, একাধিক পুষ্টিবিদের কথায়, মোমো কেউ নিয়মিত বা সপ্তাহে বেশ কয়েকটি দিন করে খাওয়া শুরু করলে এবং তা লম্বা সময়ের জন্য খাওয়া হলে, শরীরের নানা রকম ক্ষতিকর প্রভাব পড়তে পারে। মোমো সাধারণত ‘স্ট্রিট ফুড’ হিসাবে খাওয়ার চল রয়েছে। কোন ধরনের তেল ব্যবহার হচ্ছে, কতটা পরিচ্ছন্ন জায়গায় তা মিলছে— তার সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে।