নয়া দিল্লি: রেস্তোরাঁয় গিয়ে খাবার অর্ডার করেছেন। টেবিলে খাবারও চলে এসেছে। কিন্তু খাবার মুখে তোলার আগেই চোখে পড়ল এমন কিছু, যা দেখে চমকে উঠলেন খদ্দেররা। খাবারের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে জীবন্ত কৃমি!

Continues below advertisement

ঘটনাটি ঘটেছে Gurugram-এর Horizon Centre-এর Paul’s রেস্তোরাঁয়। অভিযোগ, ব্রেকফাস্ট করতে গিয়ে খাবারের মধ্যে জীবন্ত কৃমি দেখতে পান এক ব্যক্তি। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা।  

Instagram-এ ভিডিওটি পোস্ট করেন Sulabh Mathur। তাঁর দাবি, সকাল ১১টা নাগাদ কয়েকজন মিলে ওই রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করতে গিয়েছিলেন। তাঁদের টেবিলে ৬-৭টি খাবার অর্ডার করা হয়েছিল। খাবার খাওয়ার সময়ই নজরে আসে কৃমিটি।                                                                                 

Continues below advertisement

ভিডিওতে দেখা যায়, আংশিক খাওয়া একটি স্যান্ডউইচের মাংসের অংশের উপর একটি জীবন্ত কৃমি নড়াচড়া করছে। এমন দৃশ্য দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে।                   

ঘটনার পর খাবারের হাইজিন এবং ফুড সেফটি নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরেও শুরু হয়েছে তীব্র আলোচনা। কীভাবে একটি জীবন্ত কৃমি খাবারের মধ্যে থেকে গেল, সেই প্রশ্নই তুলছেন অনেকে।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ১৩ লক্ষ ভিউ পেয়েছে। নামী রেস্তোরাঁয় এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে।

ঘটনার সত্যতা নিয়ে আলোচনা চললেও, এই ঘটনা ফের সামনে এনে দিল রেস্তোরাঁর খাবারের স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

রেস্তোরাঁ যতই নামী হোক, খাবার পরিবেশনের আগে তার গুণমান এবং পরিচ্ছন্নতা যাচাই কতটা জরুরি—এই ভাইরাল ভিডিও সেই প্রশ্নই নতুন করে সামনে আনল।