নয়াদিল্লি: ভোটচুরির অভিযোগে উত্তাল গোটা দেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠছে। সেই আবহেই জ্ঞানেশের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লির মোতি বাগ কলোনিতে তাঁর বাড়ির সামনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। দিল্লিতে নির্বাচন সদন থেকে জ্ঞানেশের ব্যক্তিগত নিরাপত্তাও আরও আঁটোসাটো করা হয়েছে আপাতত। আগরায় জ্ঞানেশের মা-বাবার বাড়ির বাইরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। (Gyanesh Kumar Security)

Continues below advertisement

আগে থেকেই জে প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন জ্ঞানেশ, SPG ক্যাটেগরির পর যা দ্বিতীয় সর্বোচ্চ। সাধারণত প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী-ছেলেমেয়েরাই SPG ক্যাটেগরির নিরাপত্তা পান। SIR বিতর্কে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতেই জ্ঞানেশের বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হল বলে জানা যাচ্ছে। তবে Z+ ক্য়াটেগরির নিরাপত্তায় কোনও রদবদল ঘটানো হয়নি। (SIR Row)

আরও পড়ুন: রেজিনগরে অবাককাণ্ড, গণনা শুরু হতেই বেরিয়ে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী, বললেন, ‘বাড়ি গিয়ে ঘুমাব’, ঘুম ভাঙলেও ফিরবেন কি? জানালেন…

Continues below advertisement

CISF সূত্রে খবর, ঝুঁকির কথা মাথায় রেখেই জ্ঞানেশের বাড়ির বাইরে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই আধিকারিকের বক্তব্য, “আগে থেকেই জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান উনি। বাড়তি নিরাপত্তা মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি যেমন হবে, সেই মতো পদক্ষেপ করা হবে। বর্তমান পরিস্থিতিতে আপাতত বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একেবারে আঁটোসাটো নিরাপত্তা।”

পাশাপাশি, স্থানীয় জেলা পুলিশকেও জ্ঞানেশের বাড়ি এবং স্পর্শকাতর জায়গায় বাহিনী বাড়াতে বলা হয়েছে। দক্ষিণ-পশ্চিন দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোটা বিল্ডিং এই মুহূর্তে মড়ে ফেলা হয়েছে কার্যত। সতর্ক করা হয়েছে কর্মীদের। বিনা অনুমতিতে ভিতরে ঢোকার অনুমতি নেই কারও। 

আরও পড়ুন: ‘শুধু জ্ঞানেশ কুমার নন…সমস্যা অনেক গভীরে’, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকাতেও প্রশ্ন, মুখ খুললেন প্রশান্ত কিশোর

শনিবারই বৃহত্তর আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি। যন্তরমন্তরে তাদের অনুমতি না দেওয়া হলেও, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করেছেন সেখানে। এমন পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জ্ঞানেশের বাড়ির বাইরে বাড়তি নিরাপত্তা থাকছে। সম্প্রতি আকাশবাণী ভবন হয়ে নির্বাচন কমিশনে ঢুকতে যায় বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির। আর তার পরই জ্ঞানেশের নিরাপত্তা বাড়ানো হল।

গত কয়েক দিনে দফায় দফায় পথে নেমেছে বিরোধীরা। জ্ঞানেশের পদত্যাগের দাবিতে যন্তরমন্তরের কাছে সেই নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। টেনেহিঁচড়ে বাসে তোলা হয় রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধীদের। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও যেতে পারেন সেখানে।