LIVE UPDATES :‘ধর্মের ভিত্তিতে ভারত ভাগের চেষ্টা চলছে’, দিল্লির ঘটনায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ বজায় রাখার আবেদন সনিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 25 Feb 2020 12:09 AM

প্রেক্ষাপট
উত্তরপূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন ঘিরে অশান্তি,মৃত্যু। সংঘর্ষে প্রাণ হারালেন এক হেড কনস্টেবল। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহত পুলিশকর্মীর নাম রতন লাল। সূত্রের খবর, সংঘর্ষ হয়েছে আন্দোলন সমর্থনকারী...More
উত্তরপূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন ঘিরে অশান্তি,মৃত্যু। সংঘর্ষে প্রাণ হারালেন এক হেড কনস্টেবল। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহত পুলিশকর্মীর নাম রতন লাল। সূত্রের খবর, সংঘর্ষ হয়েছে আন্দোলন সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে। সংঘর্ষে উত্তপ্ত মৌজপুর।নিহত পুলিশ কনস্টেবল পুলিশের অ্যাসিস্ট্য়ান্ট কমিশনারের দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন এক পদস্থ পুলিশ অফিসার। আজকের সংঘর্ষে ডিসিপি সহ একাধিক পুলিশকর্মী জখম হয়েছেন বলেও খবর।সিএএ নিয়ে গতকাল থেকেই উত্তাপ ছড়ায় রাজধানীতে। উত্তরপূ্র্ব দিল্লিতে এই আইনের সমর্থক, বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। আজ দুপক্ষের সংঘর্ষে একাধিক গাড়ি, দোকানপাট, বাড়িতে আগুন ধরানো হয়।