নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। ইরানের একাধিক স্থানে হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানের জন্য় হরমুজ বন্ধ করা হয়েছে, বাকি সবার জন্য় তা খোলাই থাকবে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ব্যাপক ওঠানামা চললেও ১৫ জুলাই, বুধবার দেশজুড়ে গৃহস্থালি ও বাণিজ্যিক LPG সিলিন্ডারের খুচরো দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে আপাতত স্বস্তিতেই রয়েছেন সাধারণ গ্রাহকরা। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ব্রেন্ট ক্রুড-এর দামে অস্থিরতা দেখা গেলেও, ভারতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (OMCs)। তাই আন্তর্জাতিক বাজারের প্রতিটি পরিবর্তনের সরাসরি প্রভাব LPG-র দামে পড়ে না।

শেষ কবে বদলেছিল LPG-র দাম?   

  • ১ জুলাই ২০২৬: ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ₹১৮৩.৫০ কমানো হয়েছিল। 
  • এটি ছিল দীর্ঘ সময় পর বাণিজ্যিক সিলিন্ডারের দামে প্রথম বড় ছাড়।   
  • ৭ জুন ২০২৬: ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম ₹২৯ বাড়ানো হয়েছিল।

আজ কী দাম?

১৫ জুলাই নতুন করে কোনও মূল্য সংশোধন হয়নি। ফলে ১ জুলাই ও ৭ জুন নির্ধারিত দামই কার্যকর থাকছে। বাণিজ্যিক LPG-র দাম প্রতি মাসের প্রথম দিন সংশোধন করা হয়। অন্যদিকে, গৃহস্থালির LPG-র দাম প্রয়োজন অনুযায়ী তেল বিপণন সংস্থাগুলি পরিবর্তন করে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের দিকে নজর থাকলেও, আপাতত রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তনের ঘোষণা হয়নি।    

১৫ জুলাই বিভিন্ন শহরে LPG-র দাম

শহরগৃহস্থালি (১৪.২ কেজি)বাণিজ্যিক (১৯ কেজি)
কলকাতা₹968.00₹3,081.50
দিল্লি₹942.00₹2,930.00
মুম্বই₹941.50₹2,885.50
চেন্নাই₹957.50₹3,106.00
হায়দরাবাদ₹994.00₹3,191.00
পাটনা₹1,031.50₹3,227.00
বেঙ্গালুরু₹944.50₹3,021.00
ভুবনেশ্বর₹968.00₹3,114.50
লখনউ₹979.50₹3,052.50