Ideas of India Summit 2023: ‘আইডিয়াজ অফ ইন্ডিয়া’ র দিনে চাঁদের হাট, দ্বিতীয় দিনে অপেক্ষায় চমকের পর চমক
Ideas Of India Summit 2023: বিশ্বজুড়ে বিভিন্ন উত্থান-পতনের মধ্যে আইডিয়াজ অফ ইন্ডিয়ার দ্বিতীয় এডিশন হতে চলেছে এই বছর।
ABP AnandaLast Updated: 25 Feb 2023 11:03 PM

প্রেক্ষাপট
মুম্বই : এবিপি নেটওয়র্কের ‘ভারত ভাবনা’ অর্থাৎ‘আইডিয়াজ অফ ইন্ডিয়া’সম্মেলন। আজ সম্মেলনের দ্বিতীয় দিন। এ বারের সম্মেলনের বিষয়বস্তু ‘নয়া ইন্ডিয়া: লুকিং ইনওয়ার্ড, রিচিং আউট’, বাংলায় তর্জমা করলে হয়, ‘নয়া ভারত: অন্তর্দর্শন...More
মুম্বই : এবিপি নেটওয়র্কের ‘ভারত ভাবনা’ অর্থাৎ‘আইডিয়াজ অফ ইন্ডিয়া’সম্মেলন। আজ সম্মেলনের দ্বিতীয় দিন। এ বারের সম্মেলনের বিষয়বস্তু ‘নয়া ইন্ডিয়া: লুকিং ইনওয়ার্ড, রিচিং আউট’, বাংলায় তর্জমা করলে হয়, ‘নয়া ভারত: অন্তর্দর্শন এবং হাত বাড়ানো’।২৪ থেকে ২৫ ফেব্রুয়ারি, দু’দিন ধরে দ্বিতীয় পর্বের এই সম্মেলন। অংশ নিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। জলবায়ু পরিবর্তন থেকে তাবড় শক্তিধর রাষ্ট্রগুলির মাঝে আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান, বর্তমান দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছুঁয়ে যাবেন তাঁরা, জানাবেন নিজেদের মতামত।এ বছর এবিপি নেটওয়র্কের ‘আইডিয়াজ অফ ইন্ডিয়া’ সম্মেলনের নেপথ্যে ডাবর বেদিক টি, ডঃ অর্থ, গ্যালান্ট আ্যডভান্স, রাজেশ মশালা, মারুতি সুজুকি এবং প্রযুক্তি সহযোগী হিসেবে রয়েছে প্যানাসনিক। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস, গীতিকার তথা কবি জাভেদ আখতার, সঙ্গীত শিল্পী লাকি আলি, শুভা মুদগল, সাহিত্যিক অমিতাভ ঘোষ, দেবদত্ত পট্টনায়ক, অভিনেত্রী সারা আলি খান, জিনাত আমন, অভিনেতা আয়ুষ্মান খুরানা, মনোজ বাজপেয়ী, তারকা শেফ বিকাশ খন্না, ক্রীড়া তারকা জ্বালা গুট্টা, বিনেশ ফোগত-সহ গুণীজনরা বক্তৃতা করবেন।
Ideas Of India Live: মিশেলিন স্টার শেফ বিকাশ খান্না প্রধানমন্ত্রীকে পরিবেশনের বিষয়ে বক্তব্য রাখেন