Ideas of India 2023 Live বিভিন্ন সিনেমা থেকে আমি শেখার চেষ্টা করি : সারা আলি খান
Ideas Of India Summit 2023: বিশ্বজুড়ে বিভিন্ন উত্থান-পতনের মধ্যে আইডিয়াজ অফ ইন্ডিয়ার দ্বিতীয় এডিশন হতে চলেছে এই বছর।
ABP AnandaLast Updated: 24 Feb 2023 10:33 PM

প্রেক্ষাপট
নয়াদিল্লি : এবার দ্বিতীয় সংস্করণ। ফিরছে এবিপি নেটওয়ার্কের Ideas of India সম্মেলন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সমাজের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা ব্যক্তিত্বরা জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে বিশ্বে ক্ষমতাধর শক্তি...More
নয়াদিল্লি : এবার দ্বিতীয় সংস্করণ। ফিরছে এবিপি নেটওয়ার্কের Ideas of India সম্মেলন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সমাজের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা ব্যক্তিত্বরা জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে বিশ্বে ক্ষমতাধর শক্তি হিসাবে ভারতের ক্রমাগত উত্থানের মতো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মতামত জানাবেন।এবছর Ideas of India সম্মেলন এবিপি নেটওয়ার্কের সঙ্গে সহ উপস্থাপনায় থাকবে Dabur Vedic Tea। সহচালনায় থাকবে Dr Ortho, Gallant Advance ও Rajesh Masala (Maruti Suzuki ও প্রযুক্তি-সঙ্গী Panasonic)। সম্মেলেনে বক্তব্য রাখবেন নামী-দামি ব্যক্তিত্বরা। তালিকায় রয়েছেন- কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস, গীতিকার ও কবি জাভেদ আখতার, গায়ক লাকি আলি ও শুভা মুদগাল, লেখক অমিতাভ ঘোষ ও দেবদত্ত পট্টনায়েক, অভিনেত্রী সারা আলি খান ও জিনাত আমন, অভিনেতা আয়ূষ্মান খুরানা ও মনোজ বাজপেয়ি, তারকা শেফ বিকাশ খান্না, ক্রীড়া তারকা জ্বালা গুট্টা ও বিনেশ ফোগাট এবং আরও অনেকে।এবার বক্তারা 'নতুন ভারত' নিয়ে নিজেদের চিন্তাধারা তুলে ধরবেন। এছাড়া এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি ভারত ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছরে কি বিশ্বের উন্নত দেশে পরিণত হয়ে উঠতে পারবে ? এই শীর্ষক আলোচনাতেও নিজেদের মতামত তুলে ধরবেন।
Ideas Of India Live : কলেজের দিনগুলোতে যা করতাম, তা আবার করতে চাই : আয়ূষ্মান খুরানা
কেন তিনি বেছে নেন ভিন্ন ধরনের রোল ? এবিপি নেটওয়ার্কের 'Ideas Of India'-র মঞ্চে খোলসা করলেন আয়ূষ্মান খুরানা। তিনি জানান, ' নিজস্ব ঘরানা ছাড়তে পারব না'। আয়ূষ্মান আরও বলেন, "জীবনটা আরও উপভোগ করতে চাই। কলেজের দিনগুলোতে যা করতাম, তা আবার করতে চাই।"