"আমার সামনে ভারতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ , ভারতের বহু পরিবর্তনের সাক্ষী IIT খড়গপুর" । পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খড়গপুর IIT-র ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতেই শনিবার রাজ্যে এসেছেন তিনি । প্রকাশ করলেন স্মারক মুদ্রা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রাজ্যপাল আর এন রবি , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাজির আছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।
এদিন ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতা সারেন প্রধানমন্ত্রী। বলেন ভারতের আগামীর স্বপ্নের কথা। বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা বলেন । তিনি ঘুরে দেখেন ছাত্র-ছাত্রীদের গবেষণার কাজ। সংস্থার বিষয়ে জানতে চান IIT-র অধিকর্তার কাছে। বলেন, পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি, যেখানে নতুন আইডিয়া জন্ম নিয়েছে । পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের দেশকে উঁচুতে দেখতে চেয়েছিলেন। আকাঙ্খা থেকে আত্মনির্ভরতার এই সফর বিকশিত ভারতের আসল শক্তি। ইতিহাস স্মরণ করিয়ে বলেন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগে IIT-র জন্ম। IIT-র পড়ুরারা দেশ গড়ার কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন।
