Independence Day 2023 Live: রেড রোডে স্বাধীনতা দিবসের উদযাপন, পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর
Independence Day 2023 Live Updates: স্বাধীনতা দিবসের ৭৬ বছর পূর্তিতে পুরো দেশ সেজেছে তেরঙ্গা পতাকায়।
ABP AnandaLast Updated: 15 Aug 2023 02:38 PM

প্রেক্ষাপট
আজ ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day 2023)। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লি-সহ বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর...More
আজ ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day 2023)। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লি-সহ বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর লালকেল্লায় গিয়ে পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হল। এরপর ২১ বার তোপধ্বনি ও পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবসের ৭৬ বছর পূর্তিতে দেশবাসীকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লার অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন ক্ষেত্রের ১ হাজার ৮০০ জন। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে সমারোহ।এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
Independence Day Live Updates : গাঁধীজির হত্যাকারীদের পথ দিয়ে ভারত এগোবে না, আক্রমণ ফিরহাদ হাকিমের
গাঁধীজির হত্যাকারীদের পথ দিয়ে ভারত এগোবে না। যে হিন্দু মহাসভা ভারত ছাড়ো আন্দোলনের প্রতিবাদ করেছিল, তাদের আদর্শে বিশ্বাসীদের দেখানো পথে ভারত চলবে না। আক্রমণ ফিরহাদ হাকিমের।