LADAKH UPDATES: যোগ্য জবাব দিতে আমরা তৈরি, লাদাখ কাণ্ডে বললেন বায়ু সেনা প্রধান
লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার রাতে হয়েছে এই সংঘর্ষ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 20 Jun 2020 10:41 AM
প্রেক্ষাপট
নয়াদিল্লি: গালওয়ান উপত্যকা তাদের বলে চিন যে দাবি করেছে তা মানা হবে না। বুধবার রাত একটা নাগাদ এক বিবৃতিতে এ কথা জানাল বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাদাখ...More
নয়াদিল্লি: গালওয়ান উপত্যকা তাদের বলে চিন যে দাবি করেছে তা মানা হবে না। বুধবার রাত একটা নাগাদ এক বিবৃতিতে এ কথা জানাল বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাদাখ পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী রাজনাথ সিংহ ও চিনা বিদেশমন্ত্রীর টেলিফোনে কথাবার্তা হয়েছে। দুপক্ষই সহমত হয়েছে যে, গোটা পরিস্থিতি দায়িত্বশীলভাবে সামলানো হবে. ৬ তারিখ দুপক্ষের সেনা কম্যান্ডাররা যা সিদ্ধান্ত নেন তা আন্তরিকভাবে মেনে চলা হবে। তারপরেও এ ধরনের বাড়াবাড়ি রকমের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-চিন উত্তেজনা কমাতে মধ্যস্থতার কথা ভাবছেন না। জানাল হোয়াইট হাউস।
লাদাখ সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর দাবিকে কটাক্ষ মহুয়া মৈত্রর। ট্যুইটারে তৃণমূল সাংসদ লেখেন, সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, গালওয়ানে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, ভারতীয় ভূখণ্ড বেদখলও হয়নি। আমি বুঝতে পারছি না, যদি কিছু না ঘটে থাকে, তাহলে উত্তেজনা প্রশমনের চেষ্টা কেন? কেন সেনা এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা? কেন এই মৃত্যু?