নয়াদিল্লি : পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তান ও ভারতের সম্পর্কে ফাটল ক্রমশই চওড়া হয়েছে ! পহেলগাঁও হামলার জবাব হিসেবে পাক আকাশে  ঢুকে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। পাল্টা আঘাত হানার চেষ্টা করে পাকিস্তানও। কূটনৈতিক প্রত্যাঘাতের পর অপারেশন সিঁদুরে পাকিস্তানকে উচিত শিক্ষা দেয় ভারত। তারপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে দূরত্ব ক্রমেই চওড়া হয়েছে। ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানকে  আমন্ত্রণ জানাল ভারত।  সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ যোগ দেওয়ার  ১০টি সদস্য দেশকে  আমন্ত্রণ জানানো হয়েছে । তার মধ্যে পাকিস্তানও একটি । আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে যোগ দিতে ডাকা হয়েছে পাকিস্তানের  সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ঔরঙ্গজেব খান খিচিকে।  জানিয়েছেন ভারতের  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে পাকিস্তান প্রতিনিধ পাঠাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।  আগামী মাসে দিল্লিতে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এই আন্তর্জাতিক বৈঠকের লক্ষই হল সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা। সেই সঙ্গে বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতা সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। 

Continues below advertisement

২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে চিড় ক্রমেই বেড়েছ । এই পরিস্থিতিতে  পাকিস্তানের কোনও মন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানানোর বিষয়টি চর্চায় উঠে এসেছে কিন্তু এটিকে  ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখতে নারাজ অনেক বিশেষজ্ঞই। কারণ,  সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) ১০ সদস্য দেশকেই নিয়মমাফিক ডাকা হয়েছে। তার মধ্যেই পড়ে পাকিস্তান।  SCO-র সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান ও ঐতিহাসিক যোগাযোগ বাড়ানোই এই ফোরামের মূল উদ্দেশ্য। ঐতিহ্য, সাহিত্য, শিল্পকলা, শিক্ষা  নিয়ে বিস্তারিত  আলোচনা হতে পারে। ২০২৫ সালে চিনের তিয়ানজিনে SCO শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিলেন। পরে সংগঠনের তরফে তা গ্রহণ করা হয়। ২০২৬ সালের ২০ অক্টোবর তাজিকিস্তানের দুশানবেতে SCO-র বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত এই ফোরামের আয়োজন করবে বলে ঘোষণা করেন। ভারত ছাড়াও চিন, রাশিয়া, পাকিস্তান, ইরান, বেলারুশ, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান, এই  SCO-র সদস্য। এই সম্মেলনে সদস্য দেশগুলির পাশাপাশি পর্যবেক্ষক দেশ ও সংলাপের অংশীদারদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।                       

Continues below advertisement