আতঙ্ক কমার নাম নেই। ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, ইরানের পাল্টা হুঙ্কারে ক্রমেই চড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ। এর মধ্যেই ভারতের সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। পেট্রোল, ডিজেল ও এলপিজি নিয়ে হাহাকার চলছে। আতঙ্কে মানুষ এখনও সারাদিন নষ্ট করে লাইন দিচ্ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকার সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। 

Continues below advertisement

এই পরিস্থিতিতে সরকার আশ্বাস দিচ্ছে, সিলিন্ডার বুকিংয়ের জন্য লাইনে দাঁড়ানো নিস্প্রয়োজন। বরং ব্যবহার করা হোক ডিজিটাল মাধ্যম।  পরামর্শ  দিচ্ছে সরকারই। অকারণে ডিস্ট্রিবিউটরের দরজায় লাইন দেওয়ার দরকার নেই, বলছে সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) দিয়ে এলপিজি সরবরাহ ফেব্রুয়ারি ২০২৬-এ ৫৩ শতাংশ থেকে বেড়ে গতকাল ৯০ শতাংশে পৌঁছেছে।  ৫ কেজি সিলিন্ডারের বিক্রি ও নতুন সংযোগ           

কেন্দ্র জানাচ্ছে , ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি (FTL) সিলিন্ডার ৯০ হাজারেরও বেশি বিক্রি হয়েছে। এই সিলিন্ডারগুলি নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরদের কাছে পাওয়া যাচ্ছে। যেকোনও বৈধ পরিচয়পত্র দেখিয়ে, ঠিকানার প্রমাণ ছাড়াই কেনা সম্ভব। মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত প্রায় ৩.৬ লক্ষ পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) সংযোগ চালু হয়েছে। এছাড়াও, নতুন সংযোগের জন্য ৩.৯ লক্ষেরও বেশি গ্রাহক রেজিস্ট্রেশন করিয়েছেন।             

Continues below advertisement

সমুদ্রপথ ও বন্দর পরিষেবা স্বাভাবিক

ইরানের পরিস্থিতি যেমনই হোক না কেন, গত ২৪ ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী কোনও জাহাজের সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে কেন্দ্র। সব ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন। দেশজুড়ে বন্দরে কাজকর্ম এক্কেবারে স্বাভাবিক রয়েছে। ডিরেক্টর জেনারেল অফ শিপিং-এর তত্ত্বাবধানে এখনও পর্যন্ত ১,৪৭৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন। 

বিদেশে আটকে থাকা ভারতীয়দের প্রত্যাবর্তন

বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর সরকার নজর রাখা হচ্ছে। ইরানে আটকে থাকা মোট ৩৪৫ জন ভারতীয় মৎস্যজীবী দেশে ফিরেছেন। এছাড়া, বিমান পরিষেবার পরিস্থিতিও ধীরে ধীরে উন্নত হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৭ লক্ষ ২ হাজার যাত্রী ওই অঞ্চল থেকে ভারতে ফিরেছেন। 

আরও পড়ুন : শহরে আজ বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম? কোথায় দাম সবথেকে কম? বড় আপডেট