International Mother Language Day LIVE: বিশ্বভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদযাত্রা, শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য

International Mother Language Day 2021 LIVE Updates: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষাবাদের প্রসারের লক্ষ্যেই এই দিনটির উদযাপন। ভাষা ও বহুভাষাবাদ একাত্মবোধ জাগ্রত করতে পারে এবং কেউ পিছিয়ে থাকবে না, এমন দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যই স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 21 Feb 2021 07:57 AM

প্রেক্ষাপট

কলকাতা: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষাবাদের প্রসারের লক্ষ্যেই এই দিনটির উদযাপন। ভাষা ও বহুভাষাবাদ একাত্মবোধ...More

International Mother Language Day LIVE: ক্যানিংয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন ক্যানিং বাস স্ট্যান্ড এলাকায় শহিদ বেদিতে মালা দিয়ে, প্রদীপ জ্বালিয় শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। 

International Mother Language Day LIVE: কোচবিহারে সিপিএমের শিক্ষক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিলে

কোচবিহারে সিপিএমের শিক্ষক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।