নয়াদিল্লি: সংঘর্ষের প্রভাব পড়ল বিশ্বজুড়ে উড়ান পরিষেবায়। গতকাল ভারত থেকে ৪১০ উড়ান স্থগিত। আজ ব্যাহত হতে পারে ৪৪৪টি উড়ান। মধ্যপ্রাচ্যে সমস্ত দূতাবাসকে সতর্ক করল দিল্লি, সুরক্ষিত জায়গায় থাকতে অ্যাডভাইসরি জারি।

Continues below advertisement

আরও পড়ুন, দুবাইয়ে হামলা ইরানের, ভারতীয়দের জন্য সতর্কতা জারি, হেল্পলাইন ও ই-মেল পরিষেবা চালু, কোন নাম্বারে ফোন করবেন ? রইল বিস্তারিত

Continues below advertisement

ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশে অশান্তির আবহ। সূত্রের খবর, আমেরিকা-ইজরায়েলের হামলায় দক্ষিণ ইরানের ২টি স্কুলের অন্তত ৫০ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত্যু হয়েছে ইরানের। প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদার। সংবাদ সংস্থা জানিয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, তাঁদের হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা খামেনেই-এর।  আরব দুনিয়ায় ফের যুদ্ধের দামামা

।  ইরান-ইজারেল যুদ্ধে ফের কেঁপে উঠল মধ্যপ্রাচ্য।শনিবার ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। বেজে ওঠে সাইরেন। দেশের নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য জারি করা হয় সরকারি সতর্কতা। তার কিছুক্ষণ পরই ইজরায়েল ঘোষণা করে, সম্ভাব্য হুমকি নস্যাৎ করতেই তারা ইরানের বিরুদ্ধে ‘প্রি-এম্পটিভ’ বা আগাম হামলা চালিয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, ইজ়রায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজ়াদা। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA-কে উল্লেখ করে, সংবাদ সংস্থা AP জানিয়েছে, দক্ষিণ ইরানের ২ স্কুলে ইজরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫০ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মৃত্যু হয়েছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদা এবং রেবলিউশনারি গার্ডর কমান্ডার মহম্মদ পাকপুর-এর।টাইমস অফ ইজ়রায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘লায়ন্স রোর’। এই নাম নাম রেখেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।  সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার এবং বাহরিনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা করে ইরানি সেনা। রয়টার্স জানিয়েছে, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরান হামলা চালায় দুবাইয়েও। আছড়ে পড়া ক্ষেপণাস্ত্র থেকে আগুন ধরে যায় পাম জুমেইরা হোটেলে। সূত্রের খবর, এই হামলার জেরে খালি করে দেওয়া হয় দুবাইয়ের বুর্জ খলিফা। বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে কাতারের রাজধানী দোহাতেও।এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইজরায়েল ও ইরানের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।X হ্যান্ডলে লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, আমেরিকা-ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখতে অবিলম্বে এবং সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি।