Continues below advertisement

নয়াদিল্লি :  ফের অশান্ত পশ্চিম এশিয়া। ফের আক্রমণের মুখে এলপিজি-বাহী জাহাজ। ইরানের আঞ্চলিক জলসীমায় শুক্রবার মোজাম্বিকের পতাকাবাহী একটি এলপিজি (LPG) ট্যাঙ্কারেক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। জাহাজটির নাম 'দিশা' (Disha) । ওই জাহাজে ছিলেন ২৮ জন ভারতীয় নাবিক। শেষ পাওয়া খবর অনুসারে, তাঁরা সকলেই নিরাপদ রয়েছেন বলে খবর। এই খবর নিশ্চিত করেছে তেহরানে অবস্থিত ভারতীয়দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ প্রকাশিত এক বিবৃতিতে ভারতীয়দূতাবাসজানায়, ঘটনার পর তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদ আছেন বলেও নিশ্চিত করা হয়েছে। ভারতের সামুদ্রিক কর্মীদের সংগঠন ফরওয়ার্ডসিমেনসইউনিয়ন অব ইন্ডিয়াজানিয়েছে, পারস্য উপসাগরের দিকে যাওয়ার পথে হরমুজ প্রণালীর কাছে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রট্যাঙ্কারটিতে আঘাত হানে।

Continues below advertisement

এই ঘটনার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথহরমুজ প্রণালী দিয়েচলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিতহয়। কিছুদিন আগে হওয়াযুদ্ধবিরতি এখন অতীত। ফের হরমুজে চলছে পরপর ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। এর প্রভাব পড়েছেহরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলেও। এখন আশঙ্কা এই প্রভাব কি সরাসরি এসে পড়বে ভারতের এলপিজি গ্যাসের স্টকে ? ফের বাড়বে কি রান্নার গ্যাসের দাম ? এটাই এখন সবথেকে বড় আশঙ্কা।