নয়া দিল্লি: যুদ্ধের চতুর্থ দিনেও জ্বলছে পশ্চিম এশিয়া। ইরানের রাষ্ট্রপতি ভবনে ইজরায়েল-আমেরিকার হামলা। ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যৌথবাহিনী সংঘর্ষের আজ চতুর্থ দিন। আর এবার লম্বা যুদ্ধের জন্য তারা তৈরি, বর্হিবিশ্বকে এমনই হুঁশিয়ারির সুরে জানাল ইরান। সঙ্গে এও জানান হল যে,  আর কোনও আলোচনা নয় ওয়াশিংটনের সঙ্গে। এমনটাই সাফ জানাল তেহরান। 

Continues below advertisement

এদিকে, হুঙ্কারে পিছিয়ে নেই আমেরিকাও। দরকারে ইরানে আকাশপথে হামলার সঙ্গে গ্রাউন্ড অপারেশনের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে হামলার তীব্রতা কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা আমেরিকার। এবার আক্রমণের নিশানা ইরানের মিসাইল উৎপাদনব্যবস্থা, ড্রোন এবং নৌ বাহিনী, জানাল হোয়াইট হাউস। 

মঙ্গলবার, ইরানের রাষ্ট্রপতি ভবনে হামলা চালাল ইজরায়েল-আমেরিকার যৌথ বাহিনী। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল বিল্ডিংয়ে করা হয় এয়ার স্ট্রাইক। ইরানের রাজধানী তেহরানে, ওল্ড পার্লামেন্ট বিল্ডিংয়ের কাছে আছড়ে পড়ে মিসাইল। পাল্টা, প্রত্যাঘাত করছে ইরানও। সূত্রের খবর, রিয়াধে আমেরিকার দূতাবাসের ওপর হামলা চালায় ইরান। দোহার আকাশে ইরানের একের পর এক মিসাইল ধ্বংস করে যৌথবাহিনী।

Continues below advertisement

এদিকে এরই মধ্যে, আশঙ্কা সত্যি করে ভারতীয় তেলবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। একমাত্র চিন ও রাশিয়ার জাহাজের জন্যই হরমুজ খোলা থাকবে, জানাল তেহরান। 'বিশ্বের অন্য যে জাহাজ এই প্রণালী পেরনোর চেষ্টা করবে, তাকে নিশানা করা হবে', হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ডের পক্ষ থেকে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির প্রায় ৪০ শতাংশ আমদানি করে ভারত। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় ২০ থেকে ২৫ শতাংশ যায় হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগর ও ওমান সাগরের ঠিক মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী। যার শিপিং লেনের সিংহভাগের নিয়ন্ত্রণ, প্রণালীর পূর্বদিকে অবস্থিত ইরানের হাতে। বর্তমানে হরমুজ প্রণালীতে আটকে বিভিন্ন দেশের অন্তত দেড়শ'র বেশি তেলবাহী জাহাজ। গত কয়েকদিনে হরমুজ প্রণালীর কাছে ৬টি তেলবাহী জাহাজে হামলা চালায় ইরান। 

ভারতের জন্য হরমুজ প্রণালী না খুললে, সামনে বড় বিপদের আশঙ্কা। ভারতের কাছে ৫০ দিনের অপরিশোধিত তেল মজুত, খবর সরকারি সূত্রের। ২৫ দিনের কাঁচা তেল, ২৫ দিনের পরিশোধিত তেল মজুত, খবর সূত্রের। ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের ভাঁড়ার আছে ভারতের। ২৫ দিনের জন্য মজুত LNG, LPG, অপরিশোধিত তেল, এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্র মারফত। আপাতত চিন-রাশিয়ার জাহাজের জন্যই ইরান দরজা খুলেছে হরমুজ প্রণালীরহরমুজ প্রণালী ভারতের তেলবাহী জাহাজের কাছে খোলা নিতান্ত জরুরি।