জম্মু ও কাশ্মীর, অনন্তনাগ : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। তারপর থেকেই জোরকদমে অভিযান শুরু করেছে উপত্যকার পুলিশ। জানা গিয়েছে, হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশির (৩৫) মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে। একটি ব্যস্ত বাজার এলাকায় ডিউটিতে ছিলেন ওই পুলিশকর্মী। সেখানেই প্রকাশ্যে তাঁর উপর গুলি চালায় জঙ্গিরা। কারা এই পুলিশকর্মীর হত্যার পিছনে রয়েছে তা জানতে চিরুনি তল্লাশি চলছে অনন্তনাগ জুড়ে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, ২০০০- এর বেশি সংখ্যক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ইতিমধ্যেই। এদের সকলকেই জঙ্গিদের সাহায্য করার সন্দেহে আটক করা হয়েছে বলে খবর। হেফাজতে নেওয়া হয়েছে ২০০০- এর বেশি সংখ্যক সন্দেহভাজনকে। তাদের মধ্যে শুধু শ্রীনগরেরই বাসিন্দা প্রায় ৭০০ জন। গতকাল অর্থাৎ ২২ জুলাই বুধবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি, যাঁর বয়স মাত্র ৩৫ বছর। 

Continues below advertisement

ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ 

অনন্তনাগে এই জঙ্গি হামলার পর শুধু সেখানে নয় জম্মু ও কাশ্মীরের অন্যান্য জেলাতেও শুরু হয়েছে পুলিশি অভিযান। ব্যাপক ধরপাকড় হবে বলে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে। বারামুলা জেলা পুলিশের তরফে জানানো হয়েছে ১৭৮ জন সন্দেহভাজনকে তারা ইতিমধ্যেই আটক করেছে। বুদগামে আটক হয়েছেন ২০০ জন এবং গান্দেরবাল এলাকায় ১০০ জন। অনন্তনাগে জঙ্গিদের গুলিতে পুলিশকর্মীর মৃত্যুর ঘটনার পর থেকেই অ্যাকশন মোডে রয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। বিভিন্ন জেলায় জোরকদমে চলছে পুলিশি অভিযান। সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদের আটক করা হয়েছে, মূলত সন্দেহ তারা জঙ্গিদের নানাভাবে সাহায্য করেছে। জঙ্গিরা যাতে তাদের কার্যক্রমে সফল হয়, সেই ব্যাপারে যারা সাহায্য করেছে এমন সন্দেহ হচ্ছে, তাদেরকেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূল মাথাদের খোঁজ পাওয়ার জন্য। এক একটি জেলার কোণায় কোণায় চলছে চিরুনি তল্লাশি।