Jammu And Kashmir: জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম হয়েছে লস্কর-ই-তৈবার একজন প্রথম সারির জঙ্গি, এমনটাই জানা গিয়েছে সম্প্রতি। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, মৃত জঙ্গি মুসা নামে পরিচিত। যদিও মৃত জঙ্গির পরিচয় প্রকাশ্যে আনেনি নিরাপত্তাবাহিনী। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার 'টপ কম্যান্ডার' হিসেবে পরিচিত এই জঙ্গি। এক্স মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর Chinar Corps- এর তরফে একটি পোস্ট করে জানানো হয়েছে Operation Korag- এ খতম হয়েছে এক কুখ্যাত জঙ্গি। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ অর্থাৎ Central Reserve Police Force (CRPF) একত্রিত হয়ে এই অভিযান চালিয়েছে। বুদগাম জেলার ইউসমার্গ এলাকার কাছে কোরাগ- এ এই অভিযান চালানো হয়েছে। 

Continues below advertisement

ক্যাম্পে ঢুকে আচমকাই এলোপাথাড়ি গুলি CISF জওয়ানের, নিহত তাঁরই চার সহকর্মী, কী ঘটেছে কাঠুয়াতে ? 

Continues below advertisement

নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, বুদগাম এলাকায় কিছু অস্বাভাবিক গতিবিধি তাদের নজরে এসেছিল। ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আগেই পেয়েছিল নিরাপত্তাবাহিনী। সেই অনুযায়ী অভিযান চালায় তারা। নিরাপত্তাবাহিনীর গতিবিধি টের পেয়ে গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিদের দল। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। দু'পক্ষের গুলির লড়াইয়ে খতম হয়েছে লস্কর-ই-তৈবার ওই কুখ্যাত জঙ্গি। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের একাধিক আক্রমণের পিছনে এই মুসার মাথা ছিল। গত ৫ সেপ্টেম্বর ইউসমার্গ এলাকায় একটি এনকাউন্টার হয়েছিল। তবে সেদিন কোনওভাবে পালিয়ে গিয়েছিল মুসা। পাহাড়ের উপত্যকায় কোনওভাবে নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিতে পেরেছিল এই লস্কর জঙ্গি। তবে সেই এনকাউন্টারে মুসার বিশ্বস্ত সহযোগী ইয়াসিরের মৃত্যু হয়েছিল। 

জানা গিয়েছে, মহম্মদ আসিফ ওরফে হাসিম মুসা কিংবা ফৌজি নামে পরিচিত লস্কর-ই-তৈবার এই জঙ্গির দুধপাথরি এলাকার ঘন জঙ্গলের মধ্যে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে। ২০২৫ সালে পহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল, তার পিছনেও নাম জড়িয়েছিল এই মুসার। এরপর থেকেই নিরাপত্তাবাহিনীর নজরে ছিল লস্কর-ই-তৈবার এই জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা মুসা জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চ সেক্টরের একাধিক জঙ্গি হামলার পিছনেও মুসা জড়িত বলে জানতে পেরেছিল নিরাপত্তাবাহিনী।