আজই ই-কেওয়াইসি করানোর শেষ দিন। ৩১ অগাস্ট থেকে একাধিকবার বাড়ানো হয়েছে সময়সীমা। অবশেষে শেষ হল এলপিজি কানেকশন নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক ই-কেওয়াইসি করার সময়।   সোমবার, ১৪ই সেপ্টেম্বর রাত বারোটাতেই শেষ হয়েছে সময়সীমা। এরপর আর সময় দেওয়া হবে কি না , তা নিশ্চিত নয়। 

Continues below advertisement

ইন্ডেন, এইচপি গ্যাস এবং ভারত গ্যাস যাঁরা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। সরকার গত দুই মাসে ৫ বার এলপিজি ই-কেওয়াইসি-র সময়সীমা বাড়িয়েছে। গুডসরিটার্নস-এর প্রতিবেদন অনুযায়ী ,কেওয়াইসি করার সময়সীমা ৭ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৪ই সেপ্টেম্বর করা হয়েছিল। তারপর আর সময় বাড়ানোর খবর নেই। কেন এই ই-কেওয়াইসি ? এর মাধ্যমে প্রকৃত এলপিজি গ্রাহকদের চিহ্নিত করা এবং ঠিক মানুষকে এলপিজিতে ভর্তুকি দেওয়া নিশ্চিত করতেই এই  পদক্ষেপ। তবে, কোনো গ্রাহক নির্ধারিত সময়সীমা পার করে ফেললে তার এলপিজি সংযোগ স্থায়ীভাবে বাতিল করা হবে কিনা, সে বিষয়ে বর্তমানে কোনো স্পষ্ট সরকারি ঘোষণা করা হয়নি । সূত্রের খবর, যাঁরা ই-কেওয়াইসি করবেন না, তাদের সিলিন্ডারের উপর ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। তবে এই বিষয়টিও নিশ্চিত নয়।  

অনেকেই মনে করছেন ই-কেওয়াইসি না করলেই হয়তো গ্যাস পাওয়া বন্ধ হয়ে যাবে। আসলে তেমন কিছু কিন্তু নির্দেশিকায় বলা নেই। তাহলে কী বলা রয়েছে যে ই-কেওয়াইসি না করলে কী কী হতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (MoPNG) এই বিষয়ে গতহকদের সম্পূর্ণ আশ্বস্ত করেছে। মন্ত্রক বলছে, ই-কেওয়াইসি বাকি থাকলেও আপনার রান্নার গ্যাস সরবরাহ ব্যহত হবে না।  আপনার গ্যাস বুকিং বা আপনার রান্নার গ্যাস ডেলিভারি আগের মতই স্বাভাবিক থাকবে।তবে ভর্তুকি নিয়ে কোনও সমস্যা হতে পারে কি না , তা নির্দিষ্ট করে বলা নেই। 

Continues below advertisement

তাহলে ই-কেওয়াইসি করা হচ্ছে কেন? LPG-র দামে ভর্তুকি পতে  ও সরকারি সুবিধা ঠিক মতো পেতে এই কাজ করতেই হবে বলা জানানো হয়েছিল । e-KYC সম্পূর্ণ থাকলে ভবিষ্যতে LPG পরিষেবা সংক্রান্ত জটিলতা হবে না বলেই মনে করা হচ্ছে। 

Indane, Bharat Gas এবং HP Gas, তিন সংস্থার গ্রাহকদের ক্ষেত্রেই e-KYC যাচাই করা বাধ্যতামূলক। কোনওরকম ধন্দ থাকলে LPG distributor বা সংশ্লিষ্ট কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখে নিতে পারলে ভাল।