দিল্লি: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ভারতের সাধারণ মানুষ। কারণ, গ্যাস-এর সঙ্কট দিন দিন মানুষকে কুরে কুরে খাচ্ছে। শুধু আমাদের দেশ নয়, ভারত ছাড়াও বহু দেশে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। আর এর মাঝে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা একটি সাংবাদিক বৈঠকে বলেন যে, "এলপিজির বিষয়টি এখনও কিছুটা উদ্বেগজনক, তবে  অনলাইন বুকিং অনেকটা উন্নত হয়েছে''। 

Continues below advertisement

Continues below advertisement

শর্মা জানান, ''অনলাইন বুকিং উন্নত হলেও এখনও গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে লম্বা লাইন দেখা দিচ্ছে। তাই, সমস্ত গ্রাহকদের কাছে তাঁর অনুরোধ, অনলাইন বুকিং করার পর গ্যাস পেতে অপেক্ষা করুন। সঠিক সময় এলে বাড়িতেই গ্যাস পৌঁছে যাবে।'' গ্যাস মন্ত্রকের এক কর্তা জানান, অকারণে এলপিজি সিলিন্ডারের মজুত ও কালোবাজারি বন্ধ করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। 

সুজাতা শর্মা আরও বলেন, বাণিজ্যিক এলপিজির সরবরাহ উন্নত করার জন্য ভারত সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি চিঠির মাধ্যমে অতিরিক্ত ১০% বাণিজ্যিক এলপিজি বরাদ্দের প্রস্তাব দিয়েছে। তবে এর জন্য রয়েছে একটি শর্ত। তা হল, এলপিজি থেকে পিএনজি (PNG) -তে স্থানান্তর করার জন্য সরকারকে সাহায্য করতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। 

পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে ?

এই বিষয়ে সুজাতা শর্মা জানিয়েছিলেন যে, ডিজেল ও পেট্রোলের দাম এই মুহূর্তে বাড়বে না। কারণ, দেশে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

গ্যাস সঙ্কটের বর্তমান পরিস্থিতি ? 

কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, অকারণে মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য। কারণ দেশে গ্যাসের মজুত পর্যাপ্ত পরিমানে আছে। LPG -এর পাশাপাশি PNG-এর দিকেও বিশেষভাবে নজর দিচ্ছে সরকার। এই মুহূর্তে শিবালিকের পর গ্যাস বোঝাই জাহাজ 'নন্দাদেবী'ও ভারতের উপকূলে এসে পৌঁছে গিয়েছে। প্রায় ৪৭ হাজার মেট্রিক টন LPG নিয়ে এসেছে এই জাহাজটি। বিশেষজ্ঞদের মতে, নন্দাদেবী যে পরিমাণ LPG নিয়ে এসেছে, তা দিয়ে দেশের একদিনের LPG সঙ্কট দূর করা সম্ভব।