News Live Blog: ট্রাম্পের ডেডলাইন শেষ, জিব্রাল্টার প্রণালী দিয়ে এগিয়ে যাচ্ছে আমেরিকার যুদ্ধজাহাজ

News Live Update: সুপ্রিম কোর্টে SIR, মোথাবাড়ি মামলার শুনানি শুরু

ABP AnandaLast Updated: 14 Apr 2026 12:14 AM

প্রেক্ষাপট

কলকাতা: সুপ্রিম কোর্টে SIR, মোথাবাড়ি মামলার শুনানি শুরু। প্রধান বিচারপতির এজলাসে জোড়া মামলার শুনানি। 'মোথাবাড়িকাণ্ডে ধৃতদের রাজনৈতিক পরিচয় কী?' বিচারকদের উপর হামলাকাণ্ডে জানতে চাইল সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালের নিষ্পত্তির পরে দেওয়া...More

Rahul Gandhi: আজই রাজ্যে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী

আজই রাজ্যে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী। রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে জনসভা করবেন তিনি। রাহুল গান্ধীর সভার ২৪ ঘণ্টা আগে নতুন বিতর্ক। প্রশাসনিক অনুমতির পরেও রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে অস্থায়ী হেলিপ্যাডের একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি, ওই হেলিপ্য়াড তাঁদের নিজেদের খরচেই তৈরি করা হয়েছিল। প্রশাসনিক নিয়ম মেনেই তা ভেঙে ফেলা হয়েছে। কাল রায়গঞ্জের পাশাপাশি মালদা ও মুর্শিদাবাদে জনসভা করবেন রাহুল গান্ধী।